আমেরিকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা

চার জেলার ৫০ নারীর পাশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:০৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:০৪:২৩ পূর্বাহ্ন
চার জেলার ৫০ নারীর পাশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে
মৌলভীবাজার, ১৪ নভেম্বর : ব্রিটেনের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহত্তর সিলেটের চার জেলার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এ মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের সম্মেলনকক্ষে কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন।
তিনি আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান হাসান খান।
অনুষ্ঠানের শুরুতে ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নে আর্থিক অনুদান প্রদানকারীদের নাম পড়ে শোনান সংগঠক এম মুহিবুর রহমান মুহিব।
এ সময় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দ ও অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ইউসুফ আলী, সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ মমশাদ আলীসহ স্থানীয় ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এই মানবিক কর্মসূচি চলাকালে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। তিনি প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা প্রদানকারী দাতাসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সুধীজন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু মৌলভীবাজার নয়, পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। বৃহত্তর সিলেটের চার জেলায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ।
‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
অনুদানদাতাদের মধ্যে রয়েছেন— গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই; সংগঠনের প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন; সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর; সংগঠনের প্রেসিডেন্ট ও মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর; জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া; ট্রেজারার ও নারী নেত্রী হেলেন ইসলাম; সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ; মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তিবর্গ।
উল্লেখ্য  যে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউ'কে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন, কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন ও প্রচারণায় সংগঠনটি নিষ্ঠা ও নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুলের সৃষ্টিতে বিশ্বভ্রাতৃত্বের  জয়গান: জাকীর হোসেন

নজরুলের সৃষ্টিতে বিশ্বভ্রাতৃত্বের  জয়গান: জাকীর হোসেন