আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলার প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০২:১৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০২:১৪:৩২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলার প্রস্তুতি সভা
 আটলান্টিক সিটি, ২১ জুন : গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত আসন্ন “বাংলাদেশ মেলা - ২০২৩” সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ‘বাংলাদেশ  মেলা উদযাপন কমিটি’র  উদ্যোগে এক সভা  ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ  মেলা আয়োজক কমিটির সভাপতি আবু নছর ও সভা পরিচালনা করেন বাংলাদেশ মেলা আয়োজক কমিটির সদস্য সচিব রহমান বাবুল। সভায় বাংলাদেশ মেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সবাই নিজ নিজ কাজের অগ্রগতি ও পরিকল্পনা সভায় উপস্থিত সুধীজনদের অবহিত করেন। তাঁদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে সভায় বক্তব্য রাখেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক   জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, মো: গিয়াস উদ্দিন পাঠান, মনিরুজ্জামান,  বেলাল হোসেন ভূইয়া, মোহাম্মদ আইয়ূব প্রমুখ। 

সভায়  আলোচকরা বাংলাদেশ মেলার আয়োজন নিয়ে  বিস্তারিত আলোচনা করেন এবং তাঁরা আশা প্রকাশ করেন আয়োজক কমিটি এবছর প্রবাসী বাংলাদেশিদেরকে একটা সুন্দর মনোমুগ্ধকর মেলা  উপহার দিতে পারবেন ।
উল্লেখ্য, আটলান্টিক সিটিতে আগামী ১১ জুলাই, মংগলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “বাংলাদেশ মেলা”  অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন