আমেরিকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬

দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:২৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:২৫:৫৮ অপরাহ্ন
দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ
ডোনাভান শেন ল্যাভার্টি/Westland Police Department

ওয়েস্টল্যান্ড, ১৬ নভেম্বর : নিজের দাদিকে হত্যার পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওয়েস্টল্যান্ডের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ৩৩ বছর বয়সী ডোনাভান শেন ল্যাভার্টির বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, শনিবার ডেট্রয়েটের ৩৬তম ডিস্ট্রিক্ট আদালতে ল্যাভার্টিকে হাজির করা হয়। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার (পরিকল্পিত হত্যা), সেকেন্ড-ডিগ্রি আরসন (দ্বিতীয় মাত্রার অগ্নিসংযোগ), ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে হত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ছাড়া দ্বিতীয় মাত্রার অগ্নিসংযোগের জন্য সর্বোচ্চ ২০ বছর, ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রতিটি অভিযোগে সর্বোচ্চ দুই বছর করে কারাদণ্ড হতে পারে।
প্রসিকিউটর কার্যালয় আরও জানিয়েছে, আদালত তাকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ নভেম্বর মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ সম্ভাব্য কারণ নির্ধারণবিষয়ক সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত আদালতের নথিতে ল্যাভার্টির পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।

তদন্তকারীদের ভাষ্য 
অনুযায়ী, যা ঘটেছিল
কর্তৃপক্ষের অভিযোগ, গত ১১ নভেম্বর ওয়েস্টল্যান্ডের ক্যালুমেট কোর্টের ৩৩৮০০ ব্লকে অবস্থিত বাড়িতে নিজের ৭৯ বছর বয়সী দাদি সান্ড্রা স্ট্যান্টনকে গুলি করে হত্যা করেন ল্যাভার্টি। ওই বাড়িতেই তারা একসঙ্গে বসবাস করতেন।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে ল্যাভার্টি তার দাদির মাথায় গুলি করেন। এরপর বাড়ির ভেতরে রাখা বিভিন্ন বাক্সের ওপর কোনো ধরনের তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেছে পুলিশ।
খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত অবস্থায় সান্ড্রা স্ট্যান্টনকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তদন্তকারীরা জানান, ঘটনার পর পুলিশ ল্যাভার্টিকে ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করে।
ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি এক বিবৃতিতে বলেন, “পারিবারিক সহিংসতা অন্যতম গুরুতর অপরাধ। আমি আগেও বলেছি, নিজের বাড়িতে বসবাসকারী কোনো খুনির হাত থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত কঠিন। আমরা অপরাধীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব, যাতে আর কাউকে জীবন দিয়ে এমন চরম মূল্য দিতে না হয়।”
মিশিগানে পারিবারিক 
সহিংসতার আরও ঘটনা
গত সপ্তাহে ওয়েস্টল্যান্ডের একটি বাড়ি থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি হত্যা ও আত্মহত্যার। গোয়েন্দারা জানিয়েছেন, প্রাথমিক আলামতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে মনরো কাউন্টির অ্যাশ টাউনশিপের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি নিহত হন এবং এক নারী গুরুতর আহত হন।
এ ছাড়া গত অক্টোবরেই রেডফোর্ড টাউনশিপে গোলাগুলির ঘটনায় এক নারী ও এক কিশোর আহত হয়। পুলিশের মতে, ওই ঘটনার পেছনেও পারিবারিক কলহের যোগসূত্র ছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ

দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ