আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে

হ্যামট্রাম্যাকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০২:০৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০২:০৫:৪০ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা
ওয়ারেন, ১৮ নভেম্বর (তোফায়েল রেজা সোহেল) : মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস (বিএডিসি)।
রোববার দুপুরে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে সংগঠনের এক্সিকিউটিভ কমিটি ও বোর্ড সদস্যদের নির্বাচন-পরবর্তী সভায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিএডিসির প্রেসিডেন্ট সাদেক রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাশকুর কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ার ড. নাজ হাসান।
এ সময় বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র ও বিএডিসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ, সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুর শাফি চৌধুরী এলিমসহ অন্য নেতারা।
এদিকে, ফ্রেজারল্যান্ড স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের ট্রাস্টি পদে পুনর্নির্বাচিত হওয়ায় খাজা শাহাব আহমেদকেও সভায় অভিনন্দন জানানো হয়।
সভায় মধ্যবর্তী নির্বাচনে সংবাদ পরিবেশনে ভূমিকা রাখায় কমিউনিটির সাংবাদিকদের প্রশংসা করা হয়। একই সঙ্গে নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, অ্যাকটিভিস্ট ও বিভিন্ন সংগঠনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিএডিসি।
এ ছাড়া সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক