আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে
গানে গানে মুখর অভিষেক অনুষ্ঠান

নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয়- মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পথচলা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০২:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০২:০৭:০৫ পূর্বাহ্ন
নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয়- মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পথচলা
হ্যামট্রাম্যাক, ১৮ নভেম্বর : প্রবাসের মাটিতে বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলা। নতুন নেতৃত্বের অভিষেক, পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত এক সন্ধ্যা। এর সঙ্গে চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির মনোমুগ্ধকর পরিবেশনা। এমন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগানের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান। 
গত রোববার সন্ধ্যায় শহরের গেইট অব কলম্বাসে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। দুই দেশের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় নবনির্বাচিত কমিটির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিয়ানীবাজারের প্রবাসীদের পাশাপাশি মিশিগানের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন।
এরপর নবনির্বাচিত সভাপতি আবদুস শাকুর খান মাখনকে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন মো. তাহের লুৎফুর। পরিচালনা করেন নুরুজ্জামান একলাস। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা পর্যায়ক্রমে শপথ নেন। এ সময় উপস্থিত সবার সঙ্গে নতুন কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নবনির্বাচিত কমিটির শপথ নেওয়া সদস্যরা হলেন-  সভাপতি আব্দুস শাকুর খান মাখন, সাধারণ সম্পাদক মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন, সহ-সভাপতি মো. আবু তাহের ছিদ্দিক (বাবুলা), মো. বদরুল আলম, আব্বাস উদ্দিন মিয়া, হারুন আলী, ইমান এম খন্দকার ও আব্দুল হাছিব।
সহ-সাধারণ সম্পাদক সেখ বদরুদ্দোজা (জুনেদ) ও সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও হিফজুর রহমান, কোষাধ্যক্ষ কবির আহমদ, সহ-কোষাধ্যক্ষ আবুল খায়ের (বাবলু), দপ্তর সম্পাদক জাহেদ আহমদ রুবেল, প্রচার সম্পাদক আব্দুল মতিন. সহপ্রচার সম্পাদক সয়ফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খয়রুল ইসলাম,  সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হক, ক্রীড়া সম্পাদক অলিউর রহমান (খোকন),  সহক্রীড়া সম্পাদক মো. রুহুল আমিন রুমন, ধর্মবিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান,  আইনবিষয়ক সম্পাদক আফিকুল ইসলাম খান। কার্যকরী সদস্য-  রহিম উদ্দিন, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, ইকবাল হোসেন, সাজন চৌধুরী, সিহাবুল ইসলাম, আলী আহমদ, মাসুদ আহমদ, রেয়াউল হাসান, শাহাজান আহমদ, মুমিন আলী, লোকমান হোসেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্ব পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন। এ পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র মুহিত মাহমুদ। এ ছাড়া বক্তব্য দেন মাসকুল ইসলাম খাঁন, সালেহ আহমদ কামাল, ড. নাজ হাসান, তমাল সেন, মাহবুব আলমগীর ও আব্দুর রহিমসহ অন্য অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। বিয়ানীবাজারবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। ‘একসঙ্গে চলি, একসঙ্গে গড়ি’ স্লোগানকে সামনে রেখে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।
আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে রাতের আয়োজন রূপ নেয় সংগীত ও আনন্দের মিলনমেলায়। প্রবাসের কর্মব্যস্ত জীবনের বাইরে এক সন্ধ্যায় গান আর সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন বিয়ানীবাজারবাসীসহ উপস্থিত অতিথিরা।
সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে প্রথমেই গান শোনান মিশিগানের স্থানীয় শিল্পী পৃথা দেব। তাঁর গানের মধ্য দিয়ে শুরু হয় সংগীতময় সন্ধ্যা।
এরপর মঞ্চে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি ও চিত্রনায়িকা মৌসুমী। তাঁদের দ্বৈত পরিবেশনায় হলজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। পরে একক পরিবেশনায় কয়েকটি গান শোনান দিনাত জাহান মুন্নি।
চিত্রনায়িকা মৌসুমীকে সরাসরি একনজর দেখা ও তাঁর উপস্থিতি উপভোগ করতেও অনেকেই এসেছিলেন অনুষ্ঠানে। তিনি আবার মঞ্চে ফিরলে দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। গান, করতালি আর দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়ায় জমে ওঠে পুরো সাংস্কৃতিক সন্ধ্যা। দিনাত জাহান মুন্নি ও মৌসুমীর পরিবেশনা দর্শকপূর্ণ মিলনায়তনকে মাতিয়ে রাখে। নতুন নেতৃত্বের অভিষেক ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতার পাশাপাশি এ আয়োজন প্রবাসীদের জন্য হয়ে ওঠে আনন্দ, সংগীত ও পারস্পরিক মিলনমেলার এক স্মরণীয় সন্ধ্যা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক