আটলান্টিক সিটি, ২০ নভেম্বর : নিউ জার্সির আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নিউ জার্সি স্টেট লিগ অব মিউনিসিপ্যালিটিজের বার্ষিক সম্মেলন। ১৭ নভেম্বর, মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় ১৯ নভেম্বর, বৃহস্পতিবার।
স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, নগর পরিকল্পনা, অবকাঠামো এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল, লেফটেন্যান্ট গভর্নর, বিভিন্ন শহরের মেয়র, কাউন্সিল সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারসংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে যোগ দেন।
সম্মেলনে স্থানীয় সরকার পরিচালনার চ্যালেঞ্জ, নগর উন্নয়ন, আবাসন, অবকাঠামো, জননিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পায়। পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী ও আলোচনার মাধ্যমে শহরগুলোর জন্য নতুন প্রযুক্তি, আধুনিক সেবা এবং উন্নয়নের সম্ভাবনা তুলে ধরা হয়।
এ সম্মেলনে নিউ জার্সির বিভিন্ন শহরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা, সাফল্য ও সমস্যার অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে অন্য পৌরসভার অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ সম্পর্কে জানার সুযোগও তৈরি হয়।
অংশগ্রহণকারীদের মতে, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করা এবং নাগরিক সেবার মান বাড়াতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত এ বার্ষিক সম্মেলন জনপ্রতিনিধি ও স্থানীয় সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :