আমেরিকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার

আটলান্টিক সিটিতে নিউ জার্সির পৌরসভা লিগের বার্ষিক সম্মেলন

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:৫৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৫৯:২৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নিউ জার্সির পৌরসভা লিগের বার্ষিক সম্মেলন
আটলান্টিক সিটি, ২০ নভেম্বর  : নিউ জার্সির আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নিউ জার্সি স্টেট লিগ অব মিউনিসিপ্যালিটিজের বার্ষিক সম্মেলন। ১৭ নভেম্বর, মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় ১৯ নভেম্বর, বৃহস্পতিবার।
স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, নগর পরিকল্পনা, অবকাঠামো এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন নিউ জার্সির গভর্নর মিকি শেরিল, লেফটেন্যান্ট গভর্নর, বিভিন্ন শহরের মেয়র, কাউন্সিল সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারসংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে যোগ দেন।
সম্মেলনে স্থানীয় সরকার পরিচালনার চ্যালেঞ্জ, নগর উন্নয়ন, আবাসন, অবকাঠামো, জননিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পায়। পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী ও আলোচনার মাধ্যমে শহরগুলোর জন্য নতুন প্রযুক্তি, আধুনিক সেবা এবং উন্নয়নের সম্ভাবনা তুলে ধরা হয়।
এ সম্মেলনে নিউ জার্সির বিভিন্ন শহরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা, সাফল্য ও সমস্যার অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে অন্য পৌরসভার অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ সম্পর্কে জানার সুযোগও তৈরি হয়।
অংশগ্রহণকারীদের মতে, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করা এবং নাগরিক সেবার মান বাড়াতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত এ বার্ষিক সম্মেলন জনপ্রতিনিধি ও স্থানীয় সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ারেনে নতুন গ্রোসারি মার্কেট ‘হোল ফ্রুট’-এর যাত্রা শুরু

ওয়ারেনে নতুন গ্রোসারি মার্কেট ‘হোল ফ্রুট’-এর যাত্রা শুরু