আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব

ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধনে ঢাকায় ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১১:৫৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১১:৫৮:৫০ পূর্বাহ্ন
ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধনে ঢাকায় ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা
ঢাকা, ২২ নভেম্বর : ফরাসি অপেরার ধ্রুপদী সুর এবং বাংলা সংগীত ও ঐতিহ্যবাহী যাত্রাপালার আবেগ এক মঞ্চে মিলেমিশে তৈরি করল এক ভিন্নধর্মী ও স্মরণীয় সাংস্কৃতিক আবহ। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত ‘ফরাসি সপ্তাহ’ (সেমেইন ফ্রঁসেজ)-এর উদ্বোধনী আকর্ষণ এবং ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজন ছিল এটি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)। ভেন্যু পার্টনার ও হোস্ট হিসেবে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। দুই দেশের সংগীত ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে একই মঞ্চে তুলে ধরা এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল এই বিশেষ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এসে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। সেখানে তিনি দেশের বরেণ্য চিত্রশিল্পী রাশিদ খানের সঙ্গে পরিচিত হন। উল্লেখ্য, শিল্পী রাশিদ খানের সম্প্রতি সমাপ্ত ‘রিভার স্ক্রিপ্ট’ প্রদর্শনীর পর ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসবের সঙ্গে যুক্ত হয়ে গত ১০ দিনব্যাপী তাঁর নতুন প্রদর্শনী ‘নদীর গল্প’ চলছিল। ফরাসি রাষ্ট্রদূত শিল্পী রাশিদ খান, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রেকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে চিত্রকর্মগুলো দেখেন এবং প্রদর্শনীটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এরপরই তাঁরা মূল অপেরা অনুষ্ঠানে যোগ দিতে গ্র্যান্ড বলরুমে প্রবেশ করেন।
বক্তব্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা

মূল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল মারুফ কবির। এরপর ক্লাবের সভাপতি বরেণ্য সংগীতশিল্পী সুজিত মোস্তফা ক্লাবের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রেক্ষাপট বর্ণনা করেন এবং ফরাসি ও বাংলা অপেরার এই বিশেষ সংমিশ্রণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি টানার তাৎপর্য ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি এই ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজক ও শিল্পীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তাঁর বক্তব্যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্য পর্ব শেষে মঞ্চে আসেন দুই ফরাসি শিল্পী। ভেরোনিক পেইনের অপেরাধর্মী কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সুর তোলেন ফ্যাব্রিস মেইত্রে। তাঁদের পরিবেশনায় স্থান পায় ‘লা বেল হেলেন’, ‘ক্যান্ডিড’, ‘মাই ফেয়ার লেডি’, ‘পর্গি অ্যান্ড বেস’, ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’-র মতো বিখ্যাত অপেরা ও মিউজিক্যালের নির্বাচিত অংশ। পাশাপাশি বাংলাদেশি অপেরা অর্থাৎ ঐতিহ্যবাহী যাত্রাপালার সুর ও আবেগের সমন্বয়ে পরিবেশনায় যুক্ত হয় এক ভিন্ন মাত্রা।
গ্রিক পুরাণ, প্রেম, বিরহ, যুদ্ধ, মৃত্যু এবং মানবজীবনের বিচিত্র অভিজ্ঞতা উঠে আসে প্রতিটি পরিবেশনায়। অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন এবং পিয়ানোয় একক পরিবেশনা ও গান শোনান ফ্যাব্রিস মেইত্রে। ভেরোনিক ও ফ্যাব্রিসের মতে, অপেরা কোনো নির্দিষ্ট শ্রেণির শিল্প নয়; ভালোবাসা, ঈর্ষা, বেদনা কিংবা সম্পর্কের টানাপোড়েনের মতো চিরচেনা অনুভূতিগুলোই অপেরার মূল শক্তি, যা ভাষা ও সংস্কৃতির সীমানা ছাড়িয়ে সবার মধ্যে সহমর্মিতা তৈরি করে। দর্শক-শ্রোতাদের আন্তরিক সাড়া ও প্রতিক্রিয়ায় পুরো সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনের শেষদিকে দুই ফরাসি শিল্পী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করেন এবং উপস্থিত দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান। অনুষ্ঠানের শেষে ফেরার সময় সংস্কৃতিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী দুজনই শিল্পী রাশিদ খান এবং সুজিত মোস্তফাকে সঙ্গে নিয়ে পেইন্টিং এক্সিবিশনটি শেষবারের মতো ভিজিট করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধনে ঢাকায় ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা

ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধনে ঢাকায় ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা