আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ
এক বক্তব্যেই ফাটল যৌথ সমাবেশে, বক্তাকে হেনস্তা

নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১০:৫৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১০:৫৮:৫৪ অপরাহ্ন
নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা
নিউইয়র্ক, ২২ নভেম্বর : নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে আয়োজিত এক সমাবেশে বক্তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) ও প্রবাসী বাংলাদেশি আমেরিকান সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর সন্ধান২৪ডটকম সূত্রের। 
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিকেল ৫টায় সমাবেশ শুরু হয়। ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিতাংশু গুহ, স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশীল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, বিদ্যুৎ সরকার, সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দিলীপ কে. নাথ, জয়দেব কুমার গাইন, জামাল হোসেন, দীনেশ মজুমদার, জাহিদুল হক, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্লা ও শাহ বখতিয়ার হোসেনসহ অনেকে।
সমাবেশে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর বক্তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশে যখনই মৌলবাদী শক্তির উত্থান ঘটে, তখনই সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন নেমে আসে। ১৯৭৫ সালের পর থেকে সব সরকারের আমলেই সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এ ধরনের পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলই তাদের পাশে দাঁড়ায় না বলে অভিযোগ করেন তাঁরা।

জয়দেব গাইনের 
বক্তব্যে উত্তেজনা
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জয়দেব কুমার গাইন বলেন, বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক এমন একটি ধারণা অনেকের মধ্যে রয়েছে। এ অবস্থায় নিউইয়র্কে আওয়ামী লীগের সঙ্গে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর যৌথ সমাবেশের কারণে বাংলাদেশে হিন্দুদের ওপর আরও অত্যাচার-নির্যাতন নেমে আসতে পারে। তাই আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে এ সমাবেশ না করাই ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
জয়দেব গাইনের এ বক্তব্যের পরই সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের কর্মীরা তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় যুক্তরাষ্ট্র যুবলীগের একাংশের সাবেক সভাপতিসহ কয়েকজন তাঁকে ‘বিএনপির দালাল’ বলে গালিগালাজ করেন। তাঁকে জুতা দিয়ে পেটানো উচিত বলেও চিৎকার করেন কেউ কেউ। এ ছাড়া তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। পরে দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ অবস্থায় ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ তাদের সমাবেশের সমাপ্তি ঘোষণা করে।
এ অবস্থায় ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ সমাবেশের সমাপ্তি ঘোষণা করে সরে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যান। ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় তাদের সমাবেশ অব্যাহত থাকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যারিস্টার সেলিমকে সংবর্ধনা

মিশিগানে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যারিস্টার সেলিমকে সংবর্ধনা