আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি

মিশিগানে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও স্বাদের নতুন ঠিকানা ‘নিউ রান্নাঘর’

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১১:৩২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১১:৩২:৫৫ অপরাহ্ন
মিশিগানে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও স্বাদের নতুন ঠিকানা ‘নিউ রান্নাঘর’
ওয়ারেন, ২২ নভেম্বর (কামরুজ্জামান হেলাল): প্রবাসে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও দেশীয় স্বাদ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘নিউ রান্নাঘর’ রেস্টুরেন্ট। বর্ণাঢ্য আয়োজন, অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিনামূল্যে খাবার পরিবেশনের মধ্য দিয়ে আজ রোববার (২২ নভেম্বর) রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় দুপুরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। এর দুই স্বত্বাধিকারী নুর মিয়া ও কবির আহমেদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র মুহিত মাহমুদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ, বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের সভাপতি সাহেদুল ইসলাম এবং মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী।
এ ছাড়া মিশিগানের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী আয়োজনে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগত অতিথিদের জন্য বিনামূল্যে খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। প্রবাসে দেশীয় খাবারের প্রতি মানুষের আগ্রহ এবং বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুর মিয়া ও কবির আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি ও আন্তরিক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, শুভানুধ্যায়ী এবং মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
উদ্যোক্তাদের প্রত্যাশা, ‘নিউ রান্নাঘর’ কেবল একটি রেস্টুরেন্ট হিসেবেই নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ, দেশীয় সংস্কৃতি ও আন্তরিক আতিথেয়তার এক মিলনকেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। প্রবাসের ব্যস্ত জীবনে দেশীয় খাবারের স্বাদ ও শেকড়ের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা তাঁদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন

শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন