আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২

মিশিগানে রয়্যাল বেঙ্গলের  সুরে-ছন্দে পিঠা উৎসব

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০১:৩৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:৩৯:০৬ পূর্বাহ্ন
মিশিগানে রয়্যাল বেঙ্গলের  সুরে-ছন্দে পিঠা উৎসব
ওয়ারেন, ২৩ নভেম্বর : বাঙালির শীতকালীন পিঠাপুলির ঐতিহ্য আর দেশীয় আমেজে মেতে উঠলেন মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ‘রয়্যাল বেঙ্গল বাংলাদেশি কুজিন’-এর উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী পিঠা উৎসব গতকাল রাতে শেষ হয়েছে। নানা স্বাদের পিঠা, বাঙালির চিরচেনা আড্ডা, কেনাকাটা আর গান-নাচের আয়োজনে উৎসবটি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।
দুই দিনব্যাপী এ উৎসবে সব বয়সী মানুষের ছিল উপচে পড়া ভিড়। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে কুশল বিনিময়, গল্প-আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা।
বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
উৎসবে ছিল সাতটি লাইভ পিঠার স্টল। এসব স্টলে বিভিন্ন বয়সী নারীরা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন। চিতই, ভাপা, পাটিসাপটাসহ দেশীয় পিঠার নানা স্বাদ নিতে ভিড় করেন উৎসবে আসা দর্শনার্থীরা। পিঠা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগও ছিল তাঁদের জন্য। পিঠার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে বসেছিল চারটি কাপড়ের দোকান ও একটি গয়নার দোকান। এসব দোকানেও ক্রেতাদের বেশ সমাগম ছিল। পিঠা উৎসবকে ঘিরে কেনাকাটার পাশাপাশি প্রবাসীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর সামাজিক পরিবেশ।
উৎসবের শেষ দিন সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে নৃত্য, সংগীত ও স্যাক্সোফোন পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।
মহুয়া দাশ মিষ্টির কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন সামান্থা, শানভী, শায়নি, রিধিমা ও সমৃদ্ধি। একক নৃত্য পরিবেশন করেন আমরা জামান। সংগীত পরিবেশন করেন লিসা জামান। আরুশ চৌধুরী স্যাক্সোফোন বাজিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে শিকড়ের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা নিয়ে শেষ হয় দুই দিনের এ আয়োজন। পিঠার স্বাদ, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রবাসীদের মিলনমেলায় উৎসবটি হয়ে ওঠে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির জন্য এক আনন্দঘন মিলনমেলা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে রয়্যাল বেঙ্গলের  সুরে-ছন্দে পিঠা উৎসব

মিশিগানে রয়্যাল বেঙ্গলের  সুরে-ছন্দে পিঠা উৎসব