ছবি : পরিবারের পক্ষ থেকে প্রকাশিত সিঁথি মজুমদারের স্মরণিকা।
হেজেল পার্ক/রয়্যাল ওক, ২ নভেম্বর : মিশিগানের উইকসম সিটির বাসিন্দা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আশীষ মজুমদারের সহধর্মিণী সিঁথি মজুমদারের অন্ত্যেষ্টিক্রিয়া আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হেজেল পার্কের ৬২৭ ইস্ট নাইন মাইল রোডে অবস্থিত মার্সি ফিউনারেল হোমে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ববর্তী দর্শন অনুষ্ঠিত হবে।
দুপুর ১টা ৩০ মিনিটে ডেট্রয়েট দুর্গা টেম্পলে (৪২১৫ ইস্ট ম্যাকনিকোলস রোড) প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩টায় রয়্যাল ওকের ৪৮৩৯ ফার্নলি অ্যাভিনিউয়ে অবস্থিত সাউদার্ন মিশিগান সার্ভিসে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান আরবারের ইউনিভার্সিটি অব মিশিগান হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সিঁথি মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :