আমেরিকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

কার্ডিফে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:৪৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:৪৯:৩৫ পূর্বাহ্ন
কার্ডিফে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ যাত্রা শুরু
কার্ডিফ, ২৪ নভেম্বর : যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের শুভ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও সাধারণ সম্পাদক রুমন রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টারের কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের এবং তরুণ ব্যবসায়ী মুজিবুল হাসান নিউটন।
অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি মো. হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমেদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, যুগ্ম কোষাধ্যক্ষ মো. রিয়াজ মুর্শেদ ছাড়াও জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামীম আহমেদ ও রায়হান আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি তরুণ প্রজন্মের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগের পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ যাত্রা শুরু

কার্ডিফে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ যাত্রা শুরু