আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:২৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:২৫:১৭ পূর্বাহ্ন
‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
ভাটপাড়া, ২৫ নভেম্বর : বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার দাবি করেছেন তিনি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই মন্ত্রী। মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
অর্জুন সিং বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও হত্যার ঘটনা আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
এদিকে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। গত ২৩ নভেম্বর কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বর্তমানে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। তবে পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, মেঘালয়সহ ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের অনেক মানুষের আত্মীয়স্বজনও বাংলাদেশে রয়েছেন। ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলেও জানান তিনি। তবে বাংলাদেশের পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
বাংলাদেশকে নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক নেতার সাম্প্রতিক বক্তব্য দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১