আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696

যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৩৯:৩২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে
স্টার্লিং হাইটস, ২৬ নভেম্বর : কৃতজ্ঞতা, পারিবারিক বন্ধন ও আনন্দঘন মিলনমেলার আবহে যুক্তরাষ্ট্রজুড়ে আজ বৃহস্পতিবার উদ্‌যাপিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঐতিহ্যবাহী টার্কি ভোজ এবং নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করবেন আমেরিকানরা। একই সঙ্গে উৎসবের এই আমেজের রেশ কাটতে না কাটতেই আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’।
থ্যাংকসগিভিং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান পারিবারিক উৎসব। দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে ব্যাপক ভ্রমণ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদ্‌যাপনে লাখো মানুষ ছুটছেন নিজ নিজ গন্তব্যে। বড় শহরগুলোতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য প্যারেড, সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠান। এর মধ্যে ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড অন্যতম, যা শতবর্ষের ঐতিহ্য ও উৎসবের আমেজে সমৃদ্ধ। পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ও আশ্রয়কেন্দ্রে দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের আয়োজন।
থ্যাংকসগিভিংয়ের মূল চেতনা কৃতজ্ঞতা প্রকাশ ও পারিবারিক বন্ধন দৃঢ় করা। ঐতিহ্য অনুযায়ী, এদিন পরিবারের সবাই একত্র হয়ে বিশেষ ভোজে অংশ নেন। টার্কি রোস্ট, বিভিন্ন ধরনের খাবার ও মিষ্টান্ন থাকে উৎসবের প্রধান আকর্ষণ।
এ উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা মূলধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পারিবারিক ভোজ, বন্ধুদের আড্ডা, কমিউনিটি মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন। অনেক পরিবারে থাকছে ঘরে তৈরি টার্কি রোস্টসহ নানা পদের খাবার। ফলে থ্যাংকসগিভিং এখন প্রবাসী বাংলাদেশিদের উৎসব-সংস্কৃতিরও একটি অংশ হয়ে উঠেছে।
এদিকে থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ব্ল্যাক ফ্রাইডে। ক্রিসমাস কেনাকাটার মৌসুমের সূচনা হিসেবে পরিচিত এ দিনকে কেন্দ্র করে ইলেকট্রনিকস, পোশাক, আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। বড় বড় চেইন স্টোরের পাশাপাশি অনলাইন বিপণন প্রতিষ্ঠানগুলোও প্রকাশ করেছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।
কাঙ্ক্ষিত পণ্য কেনার আশায় অনেক ক্রেতা আগেভাগেই কেনাকাটার পরিকল্পনা করছেন। বিশেষ করে সীমিত সময়ের ‘ডোরবাস্টার’ অফার ও বিশেষ মূল্যছাড় ঘিরে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। অনেক দোকানে ভোর থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যেতে পারে।
সব মিলিয়ে থ্যাংকসগিভিংয়ের পারিবারিক উষ্ণতা আর ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার উন্মাদনায় এখন উৎসবমুখর যুক্তরাষ্ট্র। আজ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশের দিন, আর আগামীকাল থেকে শুরু হবে কেনাকাটার জমজমাট আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক