আমেরিকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন

যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০১:১১:০৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪
পেনসিলভানিয়া, ২৬ নভেম্বর : যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। কয়েক দশকের মধ্যে দেশটিতে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে অঙ্গরাজ্যগুলোর প্রকাশিত সরকারি পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যা অন্তত ১৪। রয়টার্সের বরাতে এ খবর জানিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
সিডিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য ও অঞ্চলে মোট ৬ হাজার ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন আন্তর্জাতিক দর্শনার্থী।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) একজন মুখপাত্র জানিয়েছেন, ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকস বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নতুন তথ্য পাওয়ার পর সিডিসি তাদের পরিসংখ্যান হালনাগাদ করেছে। পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে, উল্লিখিত মৃত্যুগুলো ঘটেছে এবং সেগুলোর মূল কারণ ছিল হাম।
তবে অঙ্গরাজ্যগুলোর প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে হামে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ৯ জন, উইসকনসিনে ৩ জন এবং ভার্জিনিয়া ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের অধীনে সিডিসি অঙ্গরাজ্যগুলোর সরবরাহ করা তথ্যের পরিবর্তে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত উপাত্ত ব্যবহার শুরু করার পর থেকেই কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের পরিসংখ্যানে এই পার্থক্য দেখা দিয়েছে।
‘সেন্টার অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ ফ্রেডেরিক বার্টলি বলেন, “হামজনিত মৃত্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের তথ্যের এই অমিল উদ্বেগজনক। এটি প্রাদুর্ভাবের প্রকৃত ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।” তিনি আরও বলেন, “সঠিক সংখ্যা যা-ই হোক না কেন, এই মৃত্যুগুলো অত্যন্ত উদ্বেগজনক। টিকাদানের হার কমে যাওয়াই এর অন্যতম কারণ।”
যুক্তরাষ্ট্রে বর্তমানে হামে আক্রান্তের সংখ্যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে সংক্রমণের বিস্তারের কারণে দেশটিতে রোগটির পুনরুত্থান ঘটেছে। এর ফলে দীর্ঘদিন ধরে বজায় থাকা ‘হাম নির্মূল’ (Measles Elimination) মর্যাদাও হারিয়েছে যুক্তরাষ্ট্র।
সিডিসির তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৬৭১ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় ১১ শতাংশ। পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি—১৭ শতাংশ। সংস্থাটি জানিয়েছে, আরও তথ্য পর্যালোচনার পর মৃত্যুসংক্রান্ত পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে।
বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি হাম-আক্রান্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৬৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত সাত দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এ ছাড়া এ বছর রাজ্যটিতে মোট ৩৪০ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী বিজয় উদ্‌যাপনে রোববার সংবর্ধনা পাচ্ছেন মুহিত মাহমুদ

নির্বাচনী বিজয় উদ্‌যাপনে রোববার সংবর্ধনা পাচ্ছেন মুহিত মাহমুদ