আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা

সিসিকের নবনির্বাচিত মেয়কে মিলাদ গাজী এমপি'র অভিনন্দন 

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০২:২৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০২:২৩:১১ পূর্বাহ্ন
সিসিকের নবনির্বাচিত মেয়কে মিলাদ গাজী এমপি'র অভিনন্দন 
নবীগঞ্জ, ২২ জুন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বিশাল ব্যবধানে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি । 
এক শুভেচ্ছা বার্তায়  গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ায় নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেছেন। এখন আর নগর ভবন পিছিয়ে থাকবে না। সামনের দিকে এগিয়ে যাবে। আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিক'কে সামনের দিকে এগিয়ে নিতে সুপরিকল্পিতভাবে কাজ করবেন। 
মিলাদ গাজী এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে তিনি অব্যাহত রাখতে পারবেন। তিনি যে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এর সফল বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন।  সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে গ্রিন-ক্লিন-স্মার্ট সিটি উপহার দেবেন। তিনি বলেন, আশা করি আনোয়াজ্জামানের নেতৃত্বে একটি জবাবদিহিতামূলক জনবান্ধব নগরভবন হবে। সততা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। "জনগণের শাসক নয়, জনগণের সেবক হয়ে" তিনি নগরভবন পরিচালিত করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট