আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০১:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০১:৫৪:০৮ অপরাহ্ন
‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির
ঢাকা, ২৯ নভেম্বর : একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ একটি ব্যাপকভিত্তিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম এই পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে আমাদের যুবসমাজ এই পরিবর্তন প্রত্যাশা করেছিল। যাদের কাছে জাতি ঋণী, বিশেষ করে তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে আমরা সম্মান করি।’
জামায়াত আমির বলেন, তাঁদের দলের নিজস্ব কোনো দাবি নেই। সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে উভয় পক্ষই প্রতিশ্রুতি দিয়েছিল, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে।
জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত (ডিসেন্ট) দিয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর দাবি, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সুযোগ অক্ষুণ্ন রাখতে পারে—এমন ধারাগুলো তারা রাখতে চায়। অন্যদিকে, যেসব ধারা কার্যকর হলে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ বন্ধ হবে, সেসব বিষয়ে তারা ভিন্নমত জানিয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, কেন দেশের পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে, তা জনগণের কাছে পরিষ্কার। বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর অন্যদের মতো মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর তারা অতীতের অভিজ্ঞতা ও বাস্তবতা ভুলে গেছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৬ আগস্ট থেকেই তারা আওয়ামী লীগের কায়দায় দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন গঠন এবং রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলছে। ৫ আগস্টের পর থেকে জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে লেখা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বললেও সরকারের কর্মকাণ্ডেই সেই ঐক্যের পরিবেশ নষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন।’
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তাঁর মতে, এ দুটি বিষয়ে সরকার আন্তরিক না হলে দেশে প্রকৃত অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করার মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১