আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৩৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৩৬:১৪ অপরাহ্ন
নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
বরগুনা, ২৯ নভেম্বর : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলে রাহাত মৃধাকে (২৫) ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিকেলে আইনজীবী মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে। অ্যাফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তিনি ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন।
অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেজো ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বাবা তাকে বারবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দেন। তবে বাবার নিষেধ উপেক্ষা করে রাহাত রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। এমনকি এ নিয়ে বাবার সঙ্গে তার মনোমালিন্যও হয়। একপর্যায়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন ইদ্রিস মৃধা।
এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘রাহাত আমার মেজো ছেলে। আমি রাজনীতি করি না। ছেলেকে বলেছি রাজনীতি না করতে। আমার কথা শোনেনি। ওর জন্য আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমার বাকি জীবনের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই, যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি। এখন থেকে আমার পরিবারের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।’
অন্যদিকে, বাবার সিদ্ধান্তের বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। ত্যাজ্য করার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তার কোনো দুঃখ নেই।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা