আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

আটলান্টিক সিটিতে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০২:২৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০২:২৬:৫৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার
আটলান্টিক সিটি, ২২ জুন :  গতকাল বুধবার ছিল আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরণের দিন। আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায়  চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হল আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও নেহাত কম ছিল না।

দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষনার সাথে সাথে তুমুল করতালিতে গমগম করে ওঠে বিশাল মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উওরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এনিশা দাশগুপ্ত, মাহির শাহরিয়ার,নকীব জালাল, পুস্পিতা পাল, তায়মুর জামান প্রমুখ । তারা মেধার স্বীকৃতিস্বরূপ মেধা তালিকার সেরা দশে গৌরবজনক স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।

আটলান্টিক সিটি হাই স্কুল এর অধ্যক্ষ কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান এর নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য সদস্যরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুল অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট ডঃ লা কোয়েটা স্মল বক্তব্য রাখেন।

এরপর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীসহ বোর্ডের অন্যান্য সদস্যরা এবং স্কুলের সহ অধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এসময় তাদের অভিভাবকরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দিত করেন। 

প্রায় দেড় ঘন্টারও বেশি সময়ব্যাপী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এর সমাপনী শেষে শিক্ষার্থীরা অভিভাবক ও বন্ধু- বান্ধবদের সাথে ফটোসেশনে ব্যস্ত  হয়ে পড়ে। এরপর তারা একরাশ সুখ স্মৃতি নিয়ে যার যার নীড়ে ফিরে যায়। আটলান্টিক সিটি  স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স