আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

হিট অ্যান্ড রানে শিশু আহত : এক ব্যক্তি অভিযুক্ত 

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৩:০৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৩:০৬:২৪ পূর্বাহ্ন
হিট অ্যান্ড রানে শিশু আহত : এক ব্যক্তি অভিযুক্ত 
আবদাল্লা/Troy Police Department

ট্রয়, ২২ জুন : গত শনিবার হিট অ্যান্ড রান দুর্ঘটনায় সাত বছরের এক শিশু আহত হওয়ার ঘটনায় ট্রয় সিটির এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ বছর বয়সী রায়েদ ইউসুফ আবদাল্লাকে মঙ্গলবার ৫২-৪ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয় দুর্ঘটনাজনিত গুরুতর আহত হওয়ার অভিযোগে। বিচারক আবদাল্লাকে ১০ লাখ ডলার মুচলেকায় রাখার আদেশ দেন এবং আগামী বৃহস্পতিবার আদালতে তার পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। 
পুলিশ অভিযোগ করেছে যে আবদাল্লা শনিবার সকাল ১১ টার দিকে ট্রয়ের সিলভারস্টোন ড্রাইভ এবং ড্রাইডেনের সংযোগস্থলের কাছে রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়া এক মেয়েকে  তার গাড়ি দিয়ে আঘাত করেন। তারা জানান, মেয়েটির পা ও শ্রোণী ভেঙ্গে গেছে এবং প্রচণ্ড ঘর্ষণ হয়েছে। গোয়েন্দারা সাক্ষীদের বিবরণ থেকে আবদাল্লাকে সন্দেহভাজন হিসাবে সনাক্ত করেন। কর্মকর্তারা জানান, রোজভিলের একটি ব্যবহৃত গাড়ির ডিলারশিপের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে তারা জানতে পেরেছে, যেখানে রোজভিল পুলিশ দুর্ঘটনার ৪৫ মিনিট পর গাড়িটি খুঁজে পায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিয়ারবর্ন পুলিশ কর্মকর্তারা সোমবার আবদাল্লাকে পরিবারের এক সদস্যের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ