আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

মাধবপুরে গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে নির্যাতন 

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ১২:৫৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ১২:৫৮:২৭ অপরাহ্ন
মাধবপুরে গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে নির্যাতন 
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ জুন : মাধবপুরে নির্জন পাহাড়ী এলাকায় গভীর রাতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মা-মেয়েকে নির্যাতন করা হয়েছে। দৃর্বুত্তদের দায়ের কুপে মা আহত হয়েছে। ২৩ জুন শুক্রবার মধ্যরাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 
নির্যাতিতারা জানান, ২৩ জুন মধ্যরাতে একদল দৃর্বুত্ত পুরুষ শুন্য তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দরজা ভাঙ্গার শব্দ পেয়ে তারা প্রতিবেশিকে ফোন দেন। এদিকে দৃর্বুত্তরা ঘরে প্রবেশ করেই মা ও মেয়েকে মারধর করতে থাকে। এক পর্যায়ে দায়ের কুপে গৃহিনী মা আহত হন। তাদের চিৎকারে  প্রতিবেশিরা এগিয়ে আসলে দৃর্বুত্তরা পালিয়ে যায়। প্রতিবেশি আব্দুল হক জানান, মধ্যরাতে ভিকটিম পরিবার তার কাছে ফোন দিয়ে জানান, তাদের বাড়িতে চোর ঢুকেছে। পরে গ্রামবাসিদের নিয়ে তাদের বাড়িতে গেলে দৃর্বুত্তরা পালিয়ে যায়।  আহত নারীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে শুক্রবার সকালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই অনিক দেব জানায়, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের অভিযোগ শুনেছি। দৃর্বুত্তদের বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল