আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

রাষ্ট্রদ্রোহী নূর-রেজাকে গ্রেফতার করা উচিৎ : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০১:০০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০১:০০:৫৫ অপরাহ্ন
রাষ্ট্রদ্রোহী নূর-রেজাকে গ্রেফতার করা উচিৎ : মোমিন মেহেদী
ঢাকা, ২৩ জুন : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের ক্রীড়নকে পরিণত হয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে উপস্থাপন ও মান ক্ষুন্ন করার অপরাধে রাষ্ট্রদ্রোহী নূর-রেজাকে আটক করা উচিৎ। তাদেরকে প্রচলিত আইনে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে কোন কোন দেশের কাছ থেকে অর্থ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করছে, তা জানা জরুরী হয়ে আছে।
২৩ জুন সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র-পরিবারতন্ত্র ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে বোকা বানিয়ে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলামসহ বেশ কিছু ইসলামী দলের কিছু কিছু নেতাকর্মীদের পাশাপাশি নূর-রেজার পরিষদের নেতাকর্মীরা সাধারণ মানুষদের থেকে উত্তলিত অর্থ আত্মসাত করছে-মোসাদের মত বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থনৈতিক সুবিধা নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা কখনো দেশী কখনো বা বিদেশী ষড়যন্ত্রকারীদের ক্রীড়নকে পরিণত হয়ে বাংলাদেশের রাজনীতি-ধর্ম-মানবতা বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পরছে।
নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা  সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির প্রমুখ বক্তব্য রাখেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা