আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

বিভার দ্বীপে ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ১০:০৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ১০:০৬:৪১ পূর্বাহ্ন
বিভার দ্বীপে ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত
বিভার আইল্যান্ড, ২৪ জুন :  গতকাল শুক্রবার মিশিগানের উত্তরাঞ্চলের বিভার দ্বীপের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এপি নিউজের বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
লেফটেন্যান্ট ফিলিপ গার্টলার টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণের জন্য ওই এলাকায় ছিল এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া ব্যক্তি জানিয়েছেন, ডুবে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে দ্বিতীয় ব্যক্তি আটকা পড়েছেন। পরে শার্লেভোইক্স কাউন্টি শেরিফ অফিসের ডুবুরিরা দ্বিতীয় ব্যক্তিকে "প্রতিক্রিয়াহীন" বলে জানিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে ডব্লিউডব্লিউটিভি/ডব্লিউডব্লিউইউপি-টিভি। উদ্ধার হওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শার্লেভোইক্স কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, তারা এ বিষয়ে একটি বিবৃতি প্রস্তুত করছে, তবে তাৎক্ষণিকভাবে ফোনে কোনো তথ্য প্রকাশ করতে পারেনি।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি