আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

ডালাস ফোবানার প্রস্তুতি চলছে জোরেশোরে

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ১০:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ১০:১০:০৪ পূর্বাহ্ন
ডালাস ফোবানার প্রস্তুতি চলছে জোরেশোরে
ডালাস, ২৪ জুন : ফোবানা উত্তর আমেরিকার প্রবাসীদের মধ্যে বন্ধন সৃষ্টি করে। ৩৬ টি ফোবানার সফল সমাপ্তির পর ৩৭ তম ডালাস ফোবানার আয়োজন চলছে বিশাল আকারের। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)  একটি পরীক্ষিত সংগঠন। অতিতে তিনটি সফল ফোবানা করেছিল বান্ট। আগামী সেপ্টেম্বর এর ১,২ ও ৩ সেপ্টেম্বর টেক্সাসের ডালাসে বসবে তিনদিনের ফোবানা। পুরোদমে রিহার্সাল সহ নানা আয়োজনে যুক্ত রয়েছে হোস্ট কমিটি। গত সপ্তাহে ফোবানার থিম সং রেকডিং হল।
২০১৯ সালে ডালাসে ফোবানা কোভিডের কারনে হতে না পারায় পুরো ডালাস,অস্টিন, হিউস্টন,প্লানো  এর প্রবাসীরা ২০২৩ সালের ডালাস ফোবানা নিয়ে আশাবাদী। ৩৭ তম ফোবানার ভেন্যু টা এবার বেশ আলোচিত, ইরভিং সেন্টারের বিশাল আয়োজন বসবে । ইরভিং কনভেশন সেন্টার, লাস কলোনাস বুলভার্ড এর বিশাল হল রুম ও নানা সুযোগ সুবিধে  ৩৭ তম ফোবানার বাড়তি আকর্ষন। কনভেনর হাসমত মোবিন  জানান, আমাদের চেস্টা থাকবে ডালাসে ফোবানাটা অনেক আকর্ষনীয় ও অংশগ্রহণমুলক করে তোলা। অনেক্গুলো নতুন সেগমেন্ট যুক্ত হবে। মেম্বার সেক্রেটারি সামসুদদোহা সাগর জানান, আমরা দিন রাত কাজ করছি, নানা নতুনত্বে ভরপুর থাকবে ডালাস ফোবানা।
ডালাস ফোবানার গেস্ট রিলেশন এর দায়িত্বে কমিউনিটি নেতা রানা ওয়াদুদ জানান, আপনি আপনারা ফোবানা নিয়ে নানা বিভ্রান্তি শুনবেন, মুল ফোবানা একটাই। ৩৭ তম ডাসাস ফোবানা, ফোবানা একটি নিয়মে ও শৃঙ্খলায় চলা সংগঠন।
ফোবানার চেয়ারম্যান এহসান চৌ হিরো জানান, ডালাস ফোবাবায় আমরা সকলের অংশগ্রহণ চাই, সেটা  নিয়ে আমরা কাজ করছি। উত্তর আমেরিকায় ফোবানা একটি, সেটা ডালাস ফোবানা। ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান সাহেল বলেন, ফোবানা তার চলমান ধারাবাহিকতায় ৩৭ তম ফোবানা করছে। একটি রেস্টুরেন্ট বসে কয়েকজন চা নাস্তা করে ঘোষনা দিলে ফোবানা হয় না। ফোবানা একটি সুসংগঠিত প্লাটফর্ম। প্রতিবছর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়।
ডালাস ফোবানার কালচারাল সেক্রেটারি শেখ লিমন, জানান আমরা ডালাস ফোবানায় একটি ভাল কিছু উপহার দেবার চেস্টায়।। প্রাথমিক শিল্পীর একটি তালিকা তৈরী হয়েছে,সেটা আরোও আপডেট হবে। দেশের স্বনামধন্য অনেকেই থাকবেন। আমাদের দিনরাত রিহার্সাল চলছে। নানা সেগমেন্ট এ কাজ হচ্ছে। উত্তর আমেরিকার শিল্পীরা মুল্যায়ন পাবেন। 
 ৩৭ তম ডালাস ফোবানার হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস ( বান্ট) এর হোস্টিং এ ফোবানা হলেও হোস্ট কমিটিতে নানা প্রফেশনাল দের সম্পৃক্ত করা হয়েছে। মিডিয়া টিমের মুল দায়িত্বে  আছেন রেজা রহামান ও সাংবাদিক জুয়েল সাদত। এবারের ডালাস ফোবানার মুল ভেন্যুর পাশের দুটো হোটেলই মুল আকর্ষন। আরভিং কনভেনশন সেন্টার টা বিশাল, পুরো সেন্টারটা ফোবানার জন্য ব্যবহৃত হবে।
গত ২০ জুন মিডিয়া টীমের জুয়েল সাদতের সাথে ওয়াশিংটন দুতাবাসের মিনিস্টার কমার্স সেলিম রেজার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ ও বাংলাদেশী পন্য ইমপোর্টের উপর দুতাবাস সেমিনার ও তথ্য কেন্দ্র করবে ফোবানায়।
৩৭ তম ফোবানার কনভেনর হাসমত মোবিন জানান, চীফ গেস্ট ও আমন্ত্রীত অতিথি  হিসাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান,  বুয়েটের উপাচার্য ডক্টর সুব্রত, প্রফেসর আব্দুল্লা আবু সাইদ ও শিল্পী মোস্তাফা মনওয়ার থাকার সম্ভাবনা। ডালাস ফোবানায় থাকছে বাংলা সাহিত্য ও সংস্কৃতি, সেমিনার, কাব্য জলসা, বিজনেস লাউঞ্জ, বই মেলা,ব্যান্ড শো,গীতি নাট্য, ফ্যাশন শো, ইউথ ফোরাম ও স্কলারশীপ। শিল্পীদের মধ্য থাকছেন সৈয়দ আব্দুল হাদী, কনক চাপা, রিজিয়া পারভীন,কনা, ডলি সায়ন্তনি, ইমরান সহ আরো অর্ধ শতাধিক শিল্পী। শিল্পীদের তালিকা পরিবর্তন, সংযোজন, বিয়োজন ঘটবে বলে জানান কালাচারাল কমিটি। তবে সামগ্রিক বিচারে ডালাস ফোবানা হবে আকর্ষনীয়। য়ে কোন। যোগাযোগ Dallasfobana2023.com 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন