আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

মিশিগান কালিবাড়ির দুর্গা প্রতিমায় প্রতিষ্ঠা হলো প্রাণ 

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ০১:২৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ০১:২৫:৪৯ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়ির দুর্গা প্রতিমায় প্রতিষ্ঠা হলো প্রাণ 
ওয়ারেন, ২৫ জুন : সাত সমুদ্র পাড়ি দিয়ে কলকাতা থেকে সেজেগুজে বাংলার মা দুর্গা এলেন মিশিগান কালিবাড়িতে। গতকাল শনিবার নতুন মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সকাল ১০টায় হোম যজ্ঞ পুজো অর্চনার মাধ্যমে দেবীর বিগ্ৰহে করা হয় প্রাণ প্রতিষ্ঠা। পূজায় পৌরহিত্য করবেন পন্টিয়াক পরাশক্তি টেম্পলের প্রিস্ট পট্টাবিরমন (কান্নান), কালিবাড়ির প্রধান প্রিস্ট দুর্গা শঙ্কর চক্রবর্তী এবং প্রিস্ট সঞ্জয় চক্রবর্তী। পূজায় দেবীকে ১০৮টি পদ্ম অর্পণ করা হয়। পুজো শেষে অসংখ্য ভক্ত দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন। 

এর আগে আগে অনুষ্ঠানে আগত ১৫ জনকে অতিথিকে  উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। তারা  হলেন মঞ্জু ভাটিয়া, বিজয় ভাটিয়া, মাইক ক্লার্ক, ভরত মেহতা, কৈলাশ মেহতা, বিকাশ মোরে, চন্দ্র নারায়ণন, জয়া নারায়ণন, কমলেশ সাহোর, বিজয় সাহোর, ডা: ইন্দ্রজিৎ সাইনি, অড্রে সিঙ্গার, প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, অবিনাশ চৌধুরী এবং চিন্ময় আচার্য্য। নতুন প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর