আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসন : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ১২:৩৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ১২:৩৭:০৫ অপরাহ্ন
পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসন : মোমিন মেহেদী
ঢাকা, ২৬ জুন : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোরবানীর পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসনের একটি বড় অংশ। মুখে ধর্ম-হাতে তসবিহ বা রাতে তাহাজ্জুদ পরলেও দিনে দুর্নীতি করছে ও পৃষ্টপোষকতা দিচ্ছে ক্ষমতাসীনরা। ২৬ জুন বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সমালোচনা করে বলেন, চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রাজনীতিকে হালাল করার জন্য পীর সাহেব থেকে শুরু করে মেজর- জেনারেল সবাই-ই ক্ষমতায় আসার আর আনার যুদ্ধে নেমেছে। তারা দেশের জন্য বেশি ভালোবাসে সাবেক ক্ষমতাসীন আর বর্তমান ক্ষমতাসীনদের দালালিতে ব্যস্ত।
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, আলেয়া বেগম, মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২