আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার

গোলাপগন্জ সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৩ ১২:৫১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৩ ০২:১০:৫৫ পূর্বাহ্ন
গোলাপগন্জ সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত
ওয়ারেন, ৩০ জুন : আনন্দঘন পরিবেশে গোলাপগন্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ-র বনভোজন রোববার দুপুরে শহরের হলমিছ পার্কে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের আহবায়ক মাহতাবুর রহমানের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মামুন উদ্দিন সামছু বনভোজনের শুভ উদ্বোধন করেন। যুগ্ম আহবায়ক কাউন্সিলর আবু মুছা, মোঃ জিলাল উদ্দিন এবং মামুন উদ্দিন সামছুর যৌথ পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ারেন সিটির কাউন্সিলর রন পাপান্ড্রিয়া, ওয়ারেন সিটির বিভিন্ন ডিস্ট্রিকের কাউন্সিলর পদপ্রার্থী মো: ইসলাম, কবির আহমদ, খাজা আফজাল হোসেন, শাব্বির খান এবং খাজা সাহাব আহমেদ, হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হাসান, নাইম চৌধুরী এবং মুহতাসিন সাদমান। 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নাসিরুল হক শাহীন, মোঃ জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, মাজহারুল ইসলাম ডালিম, দিলদার হোসেন কচি। উপস্থিত ছিলেন আছলাম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন সাপু, জিল্লুর রহমান, আব্দুল বাছিত, জাবেদ আহমেদ শিবলী, তাহের আহমেদ চৌধুরী, মিজান চৌধুরী, রেজাউল ইসলাম, জুবের সহ আরো অনেকে। 


অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলার পরে মধ্যাহ্ন ভোজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। বনভোজনের মুল আকর্ষণ ছিলো র্যাফেল ড্র।এতে পেট্রা টাইটেল এজেন্সির সৌজন্যে ১ম পুরস্কার ছিলো একটি গাড়ি। এছাড়া ছিলো অনেক আকর্ষণীয় সব পুরস্কার। এতো বড়ো আয়োজনের জন্য আগতো প্রবাসী বাংলাদেশিরা উক্ত সংগঠনকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার