আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ

হ্যারিসন টাউনশিপে ভ্যানের ধাক্কায় পথচারি নিহত 

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৩ ০১:২৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৩ ০১:২৭:২২ পূর্বাহ্ন
হ্যারিসন টাউনশিপে ভ্যানের ধাক্কায় পথচারি নিহত 
হ্যারিসন টাউনশিপ, ০৫ জুলাই : ম্যাকম্ব কাউন্টি শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রাতে হ্যারিসন টাউনশিপে একটি ভ্যানের ধাক্কায় এক পথচারি নিহত হয়েছেন। রাত ১০টা ৫০ মিনিটের দিকে কটরেলের উত্তরে জেফারসন অ্যাভিনিউতে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৮৪ বছর বয়সী এক চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। 
শেরিফ অফিস এক বিবৃতিতে বলেছে, তদন্তকারীরা ঘটনাস্থলে পৌছে ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে ভ্যানের ধাক্কায় আহত হয়ে ড্রাইভওয়েতে পড়ে থাকতে দেখেন। ট্রয়ের বাসিন্দাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মৃত ঘোষণা করা হয়। তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ফোর্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। চালক ঘটনাস্থলে থামে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করে। তার ভ্যানটি জব্দ করা হয়েছে। শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালকোহল এই ঘটনার একটি কারণ বলে মনে করা হচ্ছে। 
শেরিফের কার্যালয় বলেছে, ৮৪ বছর বয়সী চালককে  ম্যাকম্ব কাউন্টি জেলে রাখা হয়েছিল, তবে পরবর্তী তদন্তের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সাথে  চালকের রক্তের নমুনা বিশ্লেষণের জন্য মিশিগান রাজ্য পুলিশের ক্রাইম ল্যাবে পাঠানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন