আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

অনুপ্রবেশ ও চুরির দায়ে এক ব্যক্তিকে খুঁজছে ডিয়ারবর্ন পুলিশ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৩ ০২:০৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৩ ০২:০৫:১৮ পূর্বাহ্ন
অনুপ্রবেশ ও চুরির দায়ে এক ব্যক্তিকে খুঁজছে ডিয়ারবর্ন পুলিশ
সন্দেহভাজন ব্যক্তি ও তার গাড়ি/Dearborn Police Department 

ডিয়ারবর্ন , ০৬ জুলাই : ডিয়ারবর্ন পুলিশ শহরের সম্পত্তি অনুপ্রবেশ এবং চুরির দায়ে এক  সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে। ২৮ জুন রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি ২৬৬১ গ্রিনফিল্ডের একটি সাইটে প্রবেশ করেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নজরদারি ক্যামেরায় তার ভিডিও ধারণ করা হয়েছে। 
পুলিশ জানিয়েছে, তিনি ডিয়ারবর্ন অ্যানিমেল শেল্টারের একটি স্টোরেজ শেড এবং বেশ কয়েকটি ট্রেলারের তালা কেটেছেন। । বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি 'এরপর গণপূর্ত নিকাশী সুবিধা বিভাগ এবং ফায়ার ডিপার্টমেন্ট ট্রেনিং সেন্টার গ্রাউন্ডের জন্য একটি স্টোরেজ ভবনের তালা কাটতে ফিরে এসে রিয়োবি ব্র্যান্ডের পাওয়ার টুলস চুরি করে। সন্দেহভাজনের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে। শেষবার তাকে বেসবল ক্যাপ, কালো টি-শার্ট এবং ধূসর বা হালকা নীল প্যান্ট পরে থাকতে দেখা গেছে। নজরদারি ফুটেজে তাকে একটি পুরানো মডেলের লাল রঙের  চার দরজার ফোর্ড ফোকাস হ্যাচব্যাক চালাতে দেখা গেছে। ডিয়ারবর্ন পুলিশের সিএমডিআর টিমোথি ম্যাকহেল বলেন আমরা অনধিকার প্রবেশ এবং শহরের সম্পত্তি চুরিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি এবং যারা আমাদের তদন্তে সহায়তা করতে সক্ষম হতে পারে তাদের আমরা আমাদের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করছি। সন্দেহভাজন বা ঘটনা সম্পর্কে তথ্য থাকলে পুলিশ বিভাগের (৩১৩) ৯৪৩-২২৪১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 
Source & Photo: http://detroitnews.com



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি