আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

মার্কিন আইনপ্রণেতারা বিএএসজে বাংলাদেশ মেলার সাফল্য কামনা করেছেন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৩ ০১:১৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৩ ০১:১৯:২১ পূর্বাহ্ন
মার্কিন আইনপ্রণেতারা বিএএসজে বাংলাদেশ মেলার সাফল্য কামনা করেছেন
আটলান্টিক সিটি, ০৮ জুলাই : নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত। এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। এই প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’ যার জন্য প্রবাসী বাংলাদেশিরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে। এবছর আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ জুলাই, মঙ্গলবার। প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।
বাংলাদেশ মেলার সাফল্য কামনা করেছেন নিউ জার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক  সিটির পুলিশ প্রধান জেমস সারকোস সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। তাঁরা সবাইকে বাংলাদেশ মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁদের সাথে মিলে বাংলাদেশের সংস্কৃতি উপভোগ করা, খাবারদাবারের স্বাদ গ্রহন সহ বিভিন্ন আনন্দ আয়োজনে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । 

আটলান্টিক সিটি মেয়র মারটি স্মল তাঁর ভিডিও বার্তায় বলেছেন, আগামী ১১ জুলাই, মংগলবার  আটলান্টিক সিটির অধিবাসীদের জন্য  খুশির দিন, কারন এদিন বিএএসজের উদ্যোগে “বাংলাদেশ মেলা” অনুষ্ঠিত হবে এবং  তা সফল করতে তাঁর  প্রশাসন
সর্বাত্মক সহায়তা প্রদান করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ মেলা উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় বাংলাদেশ মেলার সাফল্য কামনা করে বাণী দিয়েছেন মার্কিন সিনেটর করি বুকার, কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, নিউ জার্সি রাজ্যের  গভর্নর ফিল মারফি, লে. গভর্নর শীলা অলিভার, নিউজার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা প্রমুখ ।
বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভীন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য। এছাড়া থাকবে রকমারী স্টলসহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের  সংবর্ধিত করা হবে এবং আইভি লীগে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।
বাংলাদেশ মেলা সফল করার লক্ষ্যে মেলার আহবায়ক আবু নছর ও সদস্য সচিব মোঃ এম  রহমান বাবুলের নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস  শ্রম দিয়ে যাচ্ছেন। তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক। সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন আগামী ১১ জুলাই তারিখের সেই মাহেন্দ্রক্ষণের জন্য। বাংলাদেশ মেলা আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন