আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সেবার মান নিয়ে প্রতিযোগিতা থাকলে উপকৃত হয় জনগণ : আবু জাহির

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ১০:৪২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ১০:৪২:৩২ অপরাহ্ন
সেবার মান নিয়ে প্রতিযোগিতা থাকলে উপকৃত হয় জনগণ : আবু জাহির
হবিগঞ্জ, ০৯ জুলাই : হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির বলেছেন, সেবা মূলক প্রতিষ্ঠানগুলো যখন তাদের সেবার মান নিয়ে প্রতিযোগিতা করে তখন উপকৃত হয় জনগণ। যারা ভাল সেবা দিতে পারবে না তারা হারিয়ে যাবে। আবার যারা সেবার মান উন্নত করতে তারা এগিয়ে যাবে। করোনার পর পরই হবিগঞ্জের ভাল সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল সূর্য্যমুখী হাসপাতাল। ভাল সেবা দিয়ে তারা জনগণের মন জয় করে আজ তারা অল্প সময়ের মাঝে ২য় শাখা উদ্বোধন করতে পেরেছে। সুন্দর ও মনোরম পরিবেশে এই শাখা আরও উন্নত সেবা দিতে পারবে এই প্রত্যাশা রয়েছে আমাদের। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ করতে পেরেছি বলেই আজ প্রাইভেট সেক্টরে উন্নতমানের হাসপাতাল ও ক্লিনিক হচ্ছে। এই মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে হবিগঞ্জ হবে হাওর এলাকার চিকিৎসা সেবার কেন্দ্র। তাই প্রাইভেট ক্লিনিকগুলোকে গ্রাহক সেবার মানের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। আজ দুপুরে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস সড়কে সূর্য্যমুখী হাসপাতালের দ্বিতীয় শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। 

সূর্য্যমুখী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট সুলতান মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম ও রেড ক্রিসেন্টের সহ-সভাপতি সফিকুল বারী আউয়াল, গোলাম মোস্তফা নবী নগরী, এডভোকেট আজিজুর রহমান খান সজল, মস্তোফা কামাল আজাদ রাসেল, এডভোকেট নারদ, এডভোকেট সুবল গোপ, এডভোকেট তুহিন, শাহজাহান কবির, কাওসার আহমেদ রুমেল, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আশরাফ আহমেদ হারুন, জসিম উদ্দিন, আবুল কাশেম, ডা. মহিউদ্দিন, মোশাররফ হোসেন খান, গুল আহমেদ কাজল, মহিবুল ইসলাম জীবন, আবু নাসের চৌধুরী সাজু প্রমুখ।
সূর্য্যমুখী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট সুলতান মাহমুদ বলেন, আমাদের মূল উদ্দেশ্য সেবা। অহেতুক পরীক্ষা দিয়ে রোগীদের হয়রানী এবং অপ্রয়োজনীয় সিজারকে আমরা নিরুৎসাহিত করি। প্রতি মাসে আমাদের হাসপাতালে ৩০/৪০টি নরমাল ডেলিভারী হয়। যা ব্যতিক্রম ও অনন্য। গ্রাহক চাহিদা এবং উন্নত সেবার কথা চিন্তা করে আমরা ২য় শাখা চালু করেছি। এখানে বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পিত্ততলির পাথর, ফিস্টুলা, হার্নিয়া, পাইলসসহ সকল ধরনের অপারেশন করা হবে। কেবিনগুলো সুপরিসর ও উন্নত। রয়েছে লিফটও সুপরিসর করিডোর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু