আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

আটলান্টিক সিটিতে দুই কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা 

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ১১:০৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ১১:৫৭:৫১ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে দুই কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা 
আটলান্টিক সিটি, ০৯ জুলাই : গত ৩ জুলাই, সোমবার  নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে দুই প্রবাসী কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধিত করা হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। সম্বর্ধিত দুই কৃতি শিক্ষার্থীর মধ্যে একজন হলেন এনিশা দাশগুপ্ত, যিনি আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছেন। অন্যজন হলেন পুস্পিতা পাল, যিনি মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন। ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের  বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা,ক্রেস্ট বিতরন ইত্যাদি।

সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া। লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম আনজুম জিয়া, পপি দাশগুপ্ত, ধীমান পাল প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের  আশীর্বচন করেন আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা  সুমন মজুমদার। 
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাস প্রজন্ম যেভাবে শিক্ষাদীক্ষা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে  অদূর ভবিষ্যতে তারাই মার্কিন সমাজে নেতৃত্বের আসনে আসীন হবে। অনুষ্ঠানে সম্বর্ধিত দুই কৃতি শিক্ষার্থী উওরসূরীদের উদ্দেশ্যে  বলেন, সেরাটা দাও, সেরাটা পাবে। সময় ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে পারলে সাফল্য ধরা দেবেই। নৈশভোজের মাধ্যমে সম্বর্ধনা  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু