আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার

শিব মন্দিরের আনন্দঘন বনভোজন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০৪:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০৫:১৮:০৮ অপরাহ্ন
শিব মন্দিরের আনন্দঘন বনভোজন
ট্রয়, ১০ জুলাই : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিব মন্দির টেম্পল অব জয়ের  বার্ষিক বনভোজন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ট্রয় সিটির রেইনট্রি পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। সবুজ শ্যামল ঘেরা পার্কটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল।

দিনের শুরুতে জল খাবার পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বেলা ৮টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠানমালা। ছিল বিভিন্ন রকমের খেলাধুলা- যেমন- বালক/বালিকাদের দৌঁড়, পুরুষ ও মহিলাদের রশি টানাটানি, পুরুষদের ফুটবল খেলা, মহিলাদের পিলো পাসিং। শিব মন্দির ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক এবং শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা। 

উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।  ছোটদের দৌড় প্রতিযোগিতা (মেয়ে) প্রথম-অনুস্কা শর্মা, দ্বিতীয়-শ্রদ্ধা হাওলাদার  ছোটদের দৌড় প্রতিযোগিতা (ছেলে) প্রথম -শঙ্কর দাস, দ্বিতীয়- স্বাগত পাল, তৃতীয় আরুশ চৌধুরী, নারীদের আকর্ষণীয় হাড়ি ভাঙ্গায় দিপীকা দাস প্রথম, দ্বিতীয়  সুস্মিতা চৌধুরী, তৃতীয় অন্তরা অন্তি। 

মিউজিক্যাল বালিশ নিক্ষেপে প্রথম পলি গোপ, দ্বিতীয় কৃষ্টি পাল এবং কল্পনা ঘোষ তৃতীয় হয়েছেন। পুরুষ ও মহিলাদের রশি টানাটানিতে  মহিলা দল বিজয়ী হন। ফুটবল খেলায় এ দল ১-০ গোলে বি দলকে হারায়। বিজয়ী এ দলের ১১জনকে টি শার্ট প্রদান করেছেন অনুকুল দেবনাথ। বি দলের ১১ জনকেও সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে। এ দলের খেলোয়ারগণ হচ্ছেন অশোক, অঙ্কুর, পিঙ্কু, পঙ্কজ, পলাশ, আশিষ, রাজেশ, জয়ব্রত, সঞ্জিব, দিবাশ এবং সৌরভ।
 
বনভোজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বারবিকিউ পার্টি। বারবিকিউ এর জন্য ছিল দীর্ঘদিন লাইন। দুপুর গড়াতেই শুরু হয় মধ্যাহ্ন ভোজ। এর ফাঁকেই চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন হারান কান্তি সেন, সুবাস মজুমদার, জয়তি, পৃথা দেব, জিতেন গোপ, ঋষিকেশ দাশসহ আরও অনেকে।


বনভোজনে অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।কারণ এ দিনটিতে কর্মচাঞ্চল্য ভুলে গিয়ে দিনব্যাপী বনভোজনে মাতোয়ারা হন সকলেই । শিব মন্দিরের দ্বিতীয় বারের আয়োজেনে তার কমতি ছিল না। জমিয়ে রেখে ছিলেন আগত সবাই। এ যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছিল।

সবষেশে  র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে। বনভোজনের প্রধান আকর্ষণ হিসেবে  র‌্যাফেল ড্রতে আইফোন পেয়েছেন পম্পা দত্ত। পুরষ্কারটি স্পন্সর করেছেন এসএনএস হোম লোনের সত্বাধিকারি লোন অফিসার নাসির সবুজ। ওয়ারেন সিটির ডিস্ট্রিক-১ এর কাউন্সিলর প্রার্থী খাজা আফজাল হোসেন এর সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৫০ ইঞ্চি টিভি পেয়েছেন সজিব পাল। 


সুপ্রভাত মিশিগার সম্পাদক চিন্ময় আচার্য্য এর  সৌজন্যে তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর বিজয়ী হয়েছেন অশোক দাস  এবং  ড্রিম লাইফ হোম কেয়ার এর পূর্নেন্দু চক্রবর্তী অপু ও চন্দনা বানার্জী এর সৌজন্যে চতুর্থ পুরস্কার বাই সাইকেল পেয়েছেন বাবুল পাল। র‌্যাফেল ড্র’তে সর্বমোট ৭ টি পুরস্কার প্রদান করা হয়। র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু। 

মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন শিব মন্দির ম্যানেজিং কমিটি। সহযোগিতায় ছিলেন রিয়েলেটর ব্যবসায়ী হিমেল দাস, দেবব্রত রাহুল, প্রশান্ত দাস, অনুকুল দেবনাথ, রাজর্ষি চৌধুরী গৌরব,গকুল তালুকদার, সৌরভ সরকার, অয়ন চক্রবর্তী, হিমেল চৌধুরী সৌম্য, শাওন সূত্রধর, অভি ধর, নন্দ পাল, সুমিত ধর, সুমিত দাস।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক