আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

ঢাকায় পৌঁছেছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ০৯:৩৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ০৯:৩৪:০১ পূর্বাহ্ন
ঢাকায় পৌঁছেছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু
ঢাকা, ১১ জুলাই (ঢাকা পোস্ট) : চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে‌ছেন।
সফরে মার্কিন প্রতিনিধিদল গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, উজরার সফরে ঢাকার পক্ষ থেকে শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি, নির্বাচন নিয়ে প্রস্তুতি, র‌্যাবের নিষেধাজ্ঞা ও রোহিঙ্গা সমস্যা মূল ফোকাসে থাকার আভাস রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবপাচারে গুরুত্ব দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১২ জুলাই) দিনব্যাপী মার্কিন দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরদিন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে।
মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার মূল বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নির্বাচনকেন্দ্রিক নয়। এ সফরের সময় অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে নির্বাচনের প্রসঙ্গও আসতে পারে।
জেয়ার চার দিনের সফরসঙ্গী দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি বছরের জানুয়ারির পর দ্বিতীয় দফায় ঢাকা সফর হতে যাচ্ছে। উজরার নেতৃত্ব শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবে মার্কিন দলটি। তবে বাড়তি কয়েকঘণ্টা ডোনাল্ড লু’র ঢাকায় থাকার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র