আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়
নির্বাচনকেন্দ্রিক সহিংসতার আশঙ্কা

মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কতা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ০৯:৪৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ০৯:৪৩:০১ পূর্বাহ্ন
মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কতা
ঢাকা, ১১ জুলাই :  বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা থেকে বাঁচতে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমোনেস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে এ সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে।
নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাস বলে, আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতেও হবে। এছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা