আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার  ইনচার্জ মৌলভীবাজারের ওসি

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ০৪:৩৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ০৪:৩৮:৩৬ অপরাহ্ন
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার  ইনচার্জ মৌলভীবাজারের ওসি
সিলেট, ১১ জুলাই :  সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভূমিকা পালন করায় এই স্বীকৃতি দেওয়া হয়। 
পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসের বিচারে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। সোমবার (১০ জুলাই) সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম (সেবা) শ্রেষ্ঠ ওসির হাতে পুরষ্কার তুলে দেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) এম এ জলিল,  আরআরএফ এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবীর, সিলেটের পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স)
মোঃ জেদান আল মুসা, সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্,  সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা,  হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আব্দুল হান্নান, সিলেটের সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো: নাজিম উদ্দিন,  সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) বায়েজিদ বিন মনসুরসহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশ থাকে যে, মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর বিগত দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে। তিনি থানার সকল অফিসার ও ফোর্সকে এই পুরস্কার উৎসর্গ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ