আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

কয়েকটি দল জনগণকে দাস মনে করছে : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৭:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৭:১৯:১১ অপরাহ্ন
কয়েকটি দল জনগণকে দাস মনে করছে : মোমিন মেহেদী
ঢাকা, ১৩ জুলাই : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল জনগণকে দাস মনে করছে. তারা কথায় কথায় বলছে- আমাদের লোক বেশি-সমর্থন বেশি। অঅজ ১৩ জুলাই সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তরের কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, বিরিয়ানী-নগদ টাকা দিয়ে  কিছু সময়ের জন্য ভাড়া নিয়ে ক্ষমতাসীন ও সাবেক ক্ষমতাসীনদের পাশাপাশি সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা জনগণের সাথে দাসের মত আচরণ করছে। মূলত সাধারণ মানুষ এই দলগুলোকে কোনভাবেই আর পছন্দ করছে না। সাধারণ মানুষ স্বাধীনতা পূর্ববর্তি সময়ের মত সাহসী নেতার  অপেক্ষায় আছে। সময় হলেই সারাদেশে সাধারণ মানুষ সেই সাহসী নেতা আর নীতির রাজনীতিকদের সাথে স্বেচ্ছায় অপরাধী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে যুদ্ধে নামবে।
ঢাকা মহানগর নতুনধারার সহ-সভাপতি তারিনা আক্তারের সভাপতিত্বে এতে নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”