আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

 সদর সমিতি হবিগঞ্জ মিশিগানের বার্ষিক বনভোজন কাল 

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০২:১১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০২:১৯:৫৪ পূর্বাহ্ন
 সদর সমিতি হবিগঞ্জ মিশিগানের বার্ষিক বনভোজন কাল 
ওয়ারেন, ১৫ জুলাই : সদর সমিতি হবিগঞ্জ মিশিগানের বার্ষিক বনভোজন আগামীকাল রোববার (১৬ জুলাই) অনুষ্ঠিত হবে। নগরীর ৩০০১, ইস্ট থার্টিন মাইল রোডস্থ হলমিচ পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই বনভোজন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দুপুর ১ টায়  বনভোজনের উদ্বোধন করা হবে। প্রবাসীদের আনন্দ-উল্লাস ও বিনোদনে মাতিয়ে রাখতে নানা কর্মসূচী গ্রহণ করেছেন আয়োজকরা। এতে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব সহ মিশিগানের বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন সমিতির সভাপতি মো: লুৎফুর রহমান সেলু ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সাম্মু। 
বনভোজন সফল করার জন্য রব্বানী তালুকদার কাওছারকে আহ্বায়ক, মাহফুজুর রহমান শাহীনকে সদস্য সচিব এবং সৈয়দ আবুল খায়ের মিতুকে প্রচার সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, ওবায়দুর রহমান রেনু, শামীম আহসান, সৈয়দ মো: আলী রেজা, চিন্ময় আচার্য্য, মো: আব্দুল জব্বার ও মিনহাজ উদ্দিন আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ