আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

লাখাইয়ে ২৭৫ পিস ইয়াবাসহ আটক ৩ 

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫১:১৬ পূর্বাহ্ন
লাখাইয়ে ২৭৫ পিস ইয়াবাসহ আটক ৩ 
লাখাই, (হবিগঞ্জ) : লাখাইয়ে পৃথক অভিযানে ২৭৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই)  বিকেলে লাখাই থানা পুলিশের এস আই (উপ-পরিদর্শক ) শৈলেশ  দাস, এসআই শাহানুর রহমান ও এ এস আই নাজমুল হায়দার সহ একদল পুলিশ  ফোর্স মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মৃত ছোয়াব মিয়ার ছেলে আল আমীন (৩০) নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মৃত জহির মিয়ার ছেলে আজহার মিয়াকে ( ২২) ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৭ হাজার ২৭০টাকাসহ আটক করে।

পৃথক অভিযানে শুক্রবার  (১৪ জুলাই) দিবাগত ভোর রাতে লাখাই থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) শৈলেশ দাস সঙ্গীয় পুলিশ ফোর্স মোড়াকরি গ্রামের অনু মিয়ার ছেলে আব্দাল মিয়ার (৩০) বাড়ীতে অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবা সহ আসামীকে আটক করে । লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোঃ নুনু মিয়া জানান, শনিবার (১৫ জুলাই)আটককৃতদের  বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে  সংশ্লিষ্ট  আদালতে প্রেরণ  করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা