আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ

চুনারুঘাটে ৪ সাংবাদিককে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫২:১৮ পূর্বাহ্ন
চুনারুঘাটে ৪ সাংবাদিককে সম্মাননা প্রদান
চুনারুঘাট, (হবিগঞ্জ) ১৫ জুলাই : চুনারুঘাটে সাংবাদিকতার স্বর্ণযুগের চার প্রবীণ সাংবাদিককে সম্মাননা দিলো ছফিনা নুর ফাউন্ডেশন মিরাশী। তারা হলেন,সাংবাদিক মিলন রশীদ, সিরাজুল হক, হাছান আলী ও রাই রঞ্জন পাল। শনিবার সকালে চুনারুঘাট উপজেলা হল রুমে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বের ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ,পৌর মেয়র সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হক, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, মিরাশি ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরকার, রানীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসাইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মহালদার, গাজীপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক নুরুল আমিন, আবুল কালাম আজাদ, মনসুর আহম্মদ, কাজী সুজন, মীর জুবায়ের আলম, খন্দকার মায়া, আলা উদ্দিন, রায়হান আহম্মদ, আজিজুল হক নাসির, পারুল আক্তার ও সাংবাদিক সাজিদুর রহমান প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী। অনুষ্ঠান শেষ প্রবীণ ৪ জন সাংবাদিকের হাতে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাষ্টের সাধারন সম্পাদক সজল দাস অতিথিদের হাতে সাংবাদিক মিলন রশীদ রচিত " হবিগঞ্জের গণহত্যা " এবং সাংবাদিক নুরুল আমিন রচিত "কাঁটাতার পেরিয়ে" ও "আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য" গ্রন্থগুলো উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুছ ছামাদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন