আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

আটলান্টায় কবি প্রণাম অনুষ্ঠান ৩০ জুলাই

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০২:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০২:২৬:৩০ পূর্বাহ্ন
আটলান্টায় কবি প্রণাম অনুষ্ঠান ৩০ জুলাই
আটলান্টা, (জর্জিয়া) ১৮ জুলাই : আগামী ৩০ জুলাই, রবিবার বিকেলে জর্জিয়া রাজ্যের আটলান্টার শ্যামলী কমিউনিটি ভবনের মিলনায়তনে  লীলাবতী সংগীত নিকেতনের উদ্যোগে ‘কবি প্রণাম’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লীলাবতী সংগীত নিকেতন প্রতিবছর কবি প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর এই বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায়  লীলাবতী সংগীত নিকেতনের  ছাত্র-ছাত্রীসহ স্বনামধন্য গুণী শিল্পী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিকাররা রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং আলোচনায় অংশ নেবেন।
শ্রী চন্দ্রশেখর দত্ত এর সার্বিক পরিচালনায়, সংযুক্তা রায় ও তাহমিদ রহমানের সহযোগিতায় এবং আটলান্টার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ এ অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেবে নিঃসন্দেহে। এই আয়োজনটিকে সফল করে তুলতে জর্জিয়ার সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে অংশ নিয়ে রবীন্দ্রনাথ এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক ও শিক্ষক  চন্দ্রশেখর দত্ত।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চট্রগ্রাম শাখার এই সাবেক সংগঠক রবীন্দ্রনাথের গানের ভেতর দিয়ে তাঁকে আরও গভীরভাবে চেনা এবং জানার অনুরোধ জানান। আয়োজকরা জানিয়েছেন, এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে শ্রী চন্দ্রশেখর দত্ত  (৬৭৮-৯২৭-৪৭৮৬)  কিংবা তাহমিদ রহমানের (৬৭৮- ৫৩১ -০১৩১) সাথে টেলিফোনে যোগাযোগ করা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ