আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ১০:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ১০:৫৯:২৭ অপরাহ্ন
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১৮ জুলাই : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়াল্টার জনসন, টরেস মেফিল্ড, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, মোঃ এ সিদ্দিক  উপস্থিত ছিলেন। সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সহকারী সুপারইনটেনডেন্ট  ডঃ লাকেসিয়া হাইমেন তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। এছাড়া কমিউনিটির   বিশিষ্ট  ব্যক্তিত্বও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স