আমেরিকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩

১৫ আগষ্ট ফোবানা স্কলারশীপের ডেডলাইন

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ০১:৪৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ০১:৪৬:৪৬ পূর্বাহ্ন
১৫ আগষ্ট ফোবানা স্কলারশীপের ডেডলাইন
ডালাস, ২০ জুলাই : ৩৭ তম ফোবানা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাসে। ফোবানা তার ঐতিহ্যগত ধারাবাহিতায় আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডালাসে তার তিনদিনের আসর বসাতে যাচ্ছে। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস বান্ট হোস্ট কমিটি হিসাবে ফোবানার ৩৭ তম আসরটাকে রিপ্রেজেন্ট করবে। ফোবানা আসরের একটি অন্যতম নতুন সংযোজন হল ফোবানা স্কলারশীপ। আগামী ১৫ আগষ্ট ডেডলাইন হিসাবে স্কলারশীপ কমিটি আবেদন আহবান করছে।
স্কলারশীপ কমিটির চেয়ারপার্সন এম রহমান জহির ও কো-চেয়ার রাকিবুল হান্নান স্কলারশীপ এর জন্য যারা আগ্রহী তাদের আহবান জানিয়েছন। স্কলারশীপ আবেদনের ক্যাটাগরী নিম্নরুপ। 
৫০০ শব্দের একটি প্রবন্ধ কম্পিটিশন হবে টেক্সাস রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে। ২০২৩ সালের হাই স্কুল গ্রাজুয়েশন করেছেন যারা জিপিএ ৩.৫০ থেকে ৪.০০ প্রাপ্তরা। বাংলাদেশী কমিউনিটির সাথে ইনভলমেন্ট থাকতে হবে। জন্মগত পারিবারিক বাংলাদেশী অরিজিন ও বৈধ স্টাটাস থাকতে হবে। জিপিএ এর ট্রান্সক্রিপ্ট এর কপি অনলাইনে সাবমিট করতে হবে ১৫ আগস্টের মধ্য fobanaonline.com. ফোবানা এক্জিকিউটিভ বোর্ড নির্বাচিত করবে। স্কলারশীপ একাডেমীক মানি ১০০০ ডলার। এ ছাড়াও মেইল করতে পারবেন- Fobana, 6704 Havenbrook CT, Austin TX 78759. Phone : 612 413 9193 
স্কালারশীপ কমিটির চেয়ারম্যান এম রহমান জহির, জানান ফোবানা স্কলারশীপ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নতুন প্রজন্মদের ফোবানায় সম্পৃক্ত করার চেষ্টায় আছি। আমাদের স্কলারশীপের পরিধি আগামীতে ব্যাপক হবে। আমাদের নতুন প্রজন্ম মেধাবী। ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেধাবী রা ফেবানার স্কালারশীপ এর আওতায় আছেন।
ফোবানার ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী জানান, ফোবানার স্কলারশীপে আমাদের ডোনাররা যত বেশী সম্পৃক্ত হবেন, এটার পরিধি তত বাড়বে। ফোবানার স্কলারশীপ নতুন প্রজন্মদের কানেকটিভিটি বাড়াতে সহায়ক হবে। 
৩৭ তম ফোবানার কনভেনর হাসমত মোবিন জানান, আালহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতির কাজ ভাল হচ্ছে। একটি মানসম্পন্ন ফোবানা হবে ডালাস ফোবানা। মেম্বার সেক্রেটারী  সান্মসুদ দোহা সাগর জানান, ডালাস ফোবানা হবে ফোবানার ইতিহাসে মাইলফলক। ব্যান্ট এর টীম পরীক্ষিত। সবাই যথেষ্ট আন্তরিক। ডালাস ফোবানাই, মুল ফোবানা। সবাইকে ডালাসে স্বাগত। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে ইসকনের স্বপ্নের মন্দির উদ্বোধন : ৫০ হাজার ভক্তের সমাগম

হবিগঞ্জে ইসকনের স্বপ্নের মন্দির উদ্বোধন : ৫০ হাজার ভক্তের সমাগম