আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

ম্যাডিসন হাইটসে পরিত্যক্ত দুই শিশু উদ্ধার, নারী গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ০১:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ০১:১৯:৫৩ অপরাহ্ন
ম্যাডিসন হাইটসে পরিত্যক্ত দুই শিশু উদ্ধার, নারী গ্রেফতার

ম্যাডিসন হাইটস, ২০ জুলাই : গত সপ্তাহে ম্যাডিসন হাইটসে একটি ডাম্পস্টারের পেছনে গাড়ি থেকে দুটি ছোট শিশুকে উদ্ধার করেছে ম্যাডিসন হাইটস পুলিশ। তদন্ত চলছে এবং এ ঘটনায় এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার  দুপুর ১টার দিকে ল্যাম্পহেয়ার হাই স্কুলের কাছে একটি  গাড়ির সিটে দুটি ছোট শিশুকে একা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে একটি  ডাম্পস্টারের পিছনে গাড়ির সিটে শিশুদের দেখতে পান। পুলিশ জানিয়েছে, শিশু দুটির একটির দুই বছর ও অন্যটি চার সপ্তাহ বয়সী। দুই শিশুকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, শিশুদের অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মহিলাটির বয়স ২০ বছর বলে জানানো হয়েছে।। পুলিশ জানিয়েছে, শিশুদের বাবা-মাকে চিহ্নিত করা হয়েছে এবং চাইল্ড প্রোটেকটিভ সার্ভিসেসকে অবহিত করা হয়েছে।  তারা আরও বলেছে যে সন্দেহভাজন এবং স্কুলের মধ্যে কোন সম্পর্ক নেই। ঘটনা বা সন্দেহভাজন সম্পর্কে তথ্য থাকলে যে কাউকে ম্যাডিসন হাইটস পুলিশের  (248) 585-2100 এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি