আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের জমজমাট বনভোজন

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ০২:৫৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ০২:৫৫:৪৪ অপরাহ্ন
জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের জমজমাট বনভোজন
ওয়ারেন, ২০ জুলাই : জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ জুলাই)নগরীর সো পার্কে আয়োজিত বনভোজনে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ মিশিগানে বসবাসরত বিপুলসংখ্যক জুড়ীবাসী যোগ দেন। এদিন দুপুরে অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের সভাপতি মো: মাহতাব উদ্দিন। এ সময় তিনি সকল সদস্যদের মধ্যে সংস্থার লঘু খচিত টি শার্ট বিতরণ করেন। প্রচার সম্পাদক আব্দুল কাদির দেলোয়ার এসব শার্ট স্পন্সর করেছেন। 

পরে জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের সভাপতি মো: মাহতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী নয়া বাজার সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইব্রাহিম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশন মরগেজের মোহাইমিন মাহি, ওয়ারেন সিটির কাউন্সিলর প্রার্থী খাজা আফজল হোসেন, সংস্থার সিনিয়র সহ সভাপতি শরীফ উদ্দিন শামীম, উপদেষ্টা কমিটির সদস্য নাজমুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: ইউসুফ খান দুলাল, সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সামছুল ইসলাম শামীম, খালেদ হোসেন ও শাকিল আহমেদ। 

বনভোজনে নানা আয়োজনের মধ্যে ছিল- ফুটবল, চকলেট দৌড়, গুপ্তধন উদ্ধার, মহিলাদের মার্বেল দৌড়, বালকদের ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা,  র‍্যাফেল ড্র, এবং  হিফজুল কোরান প্রতিযোগিতা। এসব  খেলাধুলা ও প্রতিযোগিতায় শিশু-কিশোর ও মহিলারা প্রাণ খুলে অংশগ্রহণ করেন। জুড়ী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বনাম সম্পাদক দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ০-০ গোলে শেষ হয়। চকলেট দৌড়ে মাহিয়া প্রথম, আদিবা দ্বিতীয় এবং সামিয়া তৃতীয় হয়েছে। গুপ্তধন উদ্ধারে আদিবা প্রথম, সামিয়া দ্বিতীয় এবং মানহা তৃতীয় হয়েছে। মহিলাদের মার্বেল দৌড়ে নাশিতা আহসান প্রথম, অর্পিতা আহমেদ মুন্না দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন মাহমুদা। বালিশ বদল খেলায় নাজমা বেগম প্রথম, মাহবুবা খানম দ্বিতীয় এবং নাশিতা তৃতীয় হয়েছেন। 

বালকদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম শাকিব, দ্বিতীয় তায়েফ হক এবং তৃতীয় হয়েছে সাফওয়ান। ২০০ মিটার দৌড়ে হামজা প্রথম, জামিল দ্বিতীয় এবং ইয়াসির তৃতীয় হয়েছে। হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ গ্রুপে প্রথম মেহরাব উদ্দিন, দ্বিতীয় ওলিউর রহমান এবং জামিল হোসেন তৃতীয় হয়েছেন। বি গ্রুপে  প্রথম ইয়াহহিয়া রহমান, দ্বিতীয় জাবির হোসেন এবং তৃতীয় হয়েছেন সিমাত হোসেন। দুপুরে অতিথিদের মাঝে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। 

র্যাফেল ড্র প্রথম পুরষ্কার এসি পেয়েছেন আব্দুল কাদির দেলোয়ার, ২য় পুরষ্কার ৫৬ ইঞ্চি টেলিভিশন ইকরা আক্তার, ৩য় পুরষ্কার ৫০ ইঞ্চি টেলিভিশন আব্দুল কাদির দেলোয়ার এবং ৪র্থ পুরষ্কার মোবাইল ফোন পেয়েছেন কামরুল হাসান পলাশ। 
জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের উপদেষ্টা  কমিটির অন্যতম সদস্য সেলিম আহমেদ বাংলা প্রেসক্লাব মিশিগানের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বনভোজনের স্পন্সরদের মধ্যে প্রদান করা হয়েছে সম্মাননা সূচক ক্রেস্ট। সবশেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন শেষ হয়।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন