আমেরিকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০২:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৩ ০৮:৫০:৩৫ অপরাহ্ন
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি ছবির ক্যাপশন
শুরু হয়েছে শীতের মৌসুম। আর এই শীতে প্রকৃতি ভিন্ন এক সাজে ধরা আমাদের মাঝে। ভোরবেলা শীতের বুড়ি কুয়াশার চাদরে ঢেকে দেয় মাঠের পর মাঠ। পাতায় পাতায় কুয়াশা আর শিশির বিন্দু সোনালী রোদে চকচক হয়ে ওঠে।

শীতের বেলায় রঙিন থাকে প্রকৃতি। আর এই রঙের উৎসবে বাড়তি আলো যোগ করে শীতকালীন বিভিন্ন রঙিন ফুল। ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। 


শখের বসে নিজের বাড়ির আঙিনা রাঙিয়ে তোলেন অনেকেই। বিভিন্ন অফিস-আদালত প্রাঙ্গনও সাজে বিভিন্ন ফুলে। প্রকৃতিতে এক ভিন্নমাত্রা যোগ করে। রূপ-বৈচিত্র্যে আর কোনো মৌসুমেই এরা এতটা মুগ্ধ করতে পারে না ফুলগুলো।

বিকেল বা সন্ধ্যায় চায়ের কাপের আড্ডায় প্রিয়জনের সাথে বেশ ভালোই কেটে যাবে বারান্দা বাগানে। অবসরে বিকেলে চায়ের কাপ হাতে অনেকেই রবীন্দ্রনাথ-শরৎচন্দ্রও পড়ে থাকেন। সময় কাটাতে এই ফুল গাছের যত্ন নিতে পারেন আপনিও।

শীতের মৌসুমে ফুল সবচেয়ে বেশি ফোটে। আজকাল দেশি বিভিন্ন ফুলের পাশাপাশি বিদেশি অনেক ফুলও হরহামেশা দেখা যায় বিভিন্ন জায়গায়। দেশে বাণিজ্যিক ভাবে সেসব ফুলের চাষও হচ্ছে। সেসব ফুলের সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে থাকে।

দেশি-বিদেশি এই ফুলগুলোর ভিতর গাঁদা ফুলেরই অনেকগুলো জাত রয়েছে। বড় বড় ইনকা গাঁদা, ছোট ছোট চায়না গাঁদা, দেশি গাঁদা, রক্ত গাঁদা, হলুদে লাল মেশানো জাম্বো গাঁদা, লম্বা গাছে দেশের জাত রাজ গাঁদা ইত্যাদি নানা জাতের গাঁদা ফুলের চারা এখন পাওয়া যাচ্ছে আশপাশের প্রায় সব নার্সারিতেই।

এরপর অন্যান্য ফুলের মধ্যে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেনা, কারনেশান, পপি, সূর্যমুখী, পর্তুলিকা, ক্যালেন্ডুলা, হলিহক, মর্নিং গ্লোরি, সুইট পি, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাস, কসমস, সিলভিয়া, এন্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, প্যানজি, অ্যাস্টার, ডেইজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেনা, কারনেশান প্রভৃতি।

ফুলের রানি গোলাপও রয়েছে অনেক জায়গা জুড়ে। ফুলের গাছ গুলোর পাশাপাশি সঙ্গী হিসেবে পেতে পারেন। টবে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা, কারনেশান, ক্যালেন্ডুলা, অ্যাস্টার ইত্যাদি জন্মে। তবে সরাসরি মাটিতে বা বাগানে সব ফুলের চারাগাছই লাগানো যেতে পারে।

যেখানে পাবেন:
আমাদের দেশের প্রতিটি জেলায় নার্সারি থেকে বিভিন্ন ফুলের চারা সংগ্রহ করতে পারবেন। যারা ঢাকার ভিতরে থাকেন তারা রাজধানীর আগারগাঁও, বনানী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুর, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানের সার্সারিতে কিনতে পারবেন সবধরণের ফুলের চারা এবং বীজ। কেউ যদি চান তাহলে টবসহ বিভিন্ন ফুলের চারাও কিনতে পারবেন।

গাছের যত্ন:
অক্টোবর-নভেম্বর মাস শীতকালীন ফুলের বীজ বপনের উপযুক্ত সময়। টবে ফুলগাছ রোপণ করতে চাইলে সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চি মাপের টবই যথেষ্ট। টবের মাটির সঙ্গে জৈব সার বা কম্পোস্ট সার পর্যাপ্ত পরিমাণে মেশাতে হবে।

সাবধানতার সঙ্গে চারা রোপণ করে ঝাঁঝরি দিয়ে উপর থেকে বৃষ্টির মতো পানি ছিটিয়ে দিতে হবে। যাতে গাছ এবং পাতা উভয়ই ভেজে। প্রয়োজনে হেলে পড়া গাছকে লাঠি পুঁতে তার সঙ্গে বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে কৃষিবিদের পরামর্শ নেয়া যেতে পারে।

এখনই সময়:
রকমভেদে গাছগুলো মার্চ মাস পর্যন্ত ফুল দেয়। ফুল চাষ করে অনেকেই স্বচ্ছলতার মুখ দেখছে। আজকাল বিদেশেও ফুল রপ্তানি হচ্ছে। যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই এখনই উপযুক্ত সময় ফুলচাষী বা ফুলপ্রেমীদের তৎপর হয়ে ওঠার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা