আমেরিকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

মিশিগানে রথযাত্রায় হাজার হাজার ভক্তের ঢল

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৮:২৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০২:০০:৪৩ অপরাহ্ন
মিশিগানে রথযাত্রায় হাজার হাজার ভক্তের ঢল
নভাই, ২৪ জুলাই : বৃষ্টি উপেক্ষা করে মিশিগান রাজ্যের নভাই সিটিতে গতকাল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের  (ইসকন) উদ্যোগে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এতে  সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
রোববার (২৩  জুলাই) সকাল ১১টায় নারিকেল ফাটিয়ে রথযাত্রার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপরপরই জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে, আনন্দ উল্লাসে রথের রশি টানেন ভক্তরা। রথ শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নভাই সিটির সিভিক সেন্টারে ফিরে আসে। এ সময় হেলিকপ্টার থেকে রথের ওপর পুষ্পবর্ষণের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। দুপুর ১টায় রথযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মসূচী শুরু হয়। রথযাত্রা সার্বিক কর্মযজ্ঞ শেষ হয় বিকেল ৫টায়। উৎসব প্রাঙ্গণে ছিল ২০টিরও বেশি তাঁবু। এছাড়াও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, বিনামূল্যে প্রীতিভোজ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কেনাকাটা, শিল্প, সাহিত্য ও শিশুদের জন্য নানা আয়োজন। এছাড়াও ছিল ফ্রি পার্কিংয়ের সুবিধা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি

প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি