আমেরিকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক
সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং

এক্সিকিউটিভ মোটরস বাংলাদেশে আনলো ‘বিএমডব্লিউ এক্স সেভেন’

  • আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০২:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৩ ০৮:৫১:৩০ অপরাহ্ন
এক্সিকিউটিভ মোটরস বাংলাদেশে আনলো ‘বিএমডব্লিউ এক্স সেভেন’ ছবির ক্যাপশন
বাংলাদেশে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ’র একমাত্র অফিসিয়াল ডিলার এক্সিকিউটিভ মোটরস প্রথমবারের মতো নিয়ে এলো বিএমডব্লিউ এক্স সেভেন এক্স ড্রাইভ ফোর্টি আই।

শনিবার (২৪ ডিসেম্বর) এক্সিকিউটিভ মোটরস এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএমডাব্লিউ এক্স সেভেনে ডিজাইনে পরিবর্তনের পাশাপাশি, গাড়ির ফ্রন্ট, আইড্রাইভ ও কার্ভড ডিসপ্লেসহ সর্বশেষ অপারেটিং সিস্টেমের অষ্টম সংস্করণ নিয়ে আসা হয়েছে। নতুন নকশায় তৈরি গাড়িটির টুইন হেডলাইট ও কিডনি গ্রিল ব্যবহারকারীর নজর কাড়বে বলে দাবি কর্মকর্তাদের।

বিএমডব্লিউ বাংলাদেশের ডিরেক্টর অপারেশনস আশিক উন নবী বলেন, সর্বশেষ ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তির পাশাপাশি নতুন বিএমডাব্লিউ এক্স সেভেনে উন্নত ও বিলাসবহুল হার্ডওয়্যারের সমন্বয় করা হয়েছে যা চালকের ড্রাইভিং অভিজ্ঞতায় নতুনত্ব আনবে।

তিনি আরও বলেন, বিএমডাব্লিউ এক্স সেভেনে সর্বাধুনিক প্রজন্মের সিক্স-সিলিন্ডার ইন-লাইন ইঞ্জিন রয়েছে যা গাড়ির ফুয়েল ব্যবহার, গ্যাস এক্সচেঞ্জ, ভালভ নিয়ন্ত্রণ এবং কর্মক্ষমতা বাড়াতে ইগনিশন ব্যবস্থার জন্য অনেক ভালো ভাবে কাজ করবে।

নতুন বিএমডাব্লিউ এক্স সেভেন-এর স্প্লিট হেডলাইট ইউনিট রয়েছে। এর সামনের প্রান্তে থাকা হরাইজন্টাল এলইডি লাইট, ডে টাইম ড্রাইভিং লাইট এবং টার্ন সিগন্যাল গুলোকে আলাদা ভাবে হাইলাইট করে। গাড়িটির ফ্রন্ট এন্ডে থাকা কিডনি গ্রিলের ক্যাসকেড লাইট স্থির এবং চলন্ত উভয় ক্ষেত্রেই একটি অসাধারণ লুক দেয়। বিএমডব্লিউ এক্স সেভেনের পিছনে লাইট ইউনিটের কানেকটিং ক্রোম বারটি গ্লাস কাভার এ ঢাকা থাকে।

এছাড়াও গাড়িটির ফাইভ-জোন অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক গ্লাস সানরুফ এবং হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেম, ড্রাইভার এবং যাত্রীদের জন্য আরামদায়ক আসন সবই মানসম্মত বৈশিষ্ট্য।

এই নতুন প্রজন্মের বিএমডাব্লিউ এক্স সেভেন ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তির সাম্প্রতিক সংস্করণে একটি ক্র্যাঙ্কশ্যাফ্ট-মাউন্ট করা স্টার্টার জেনারেটর রয়েছে যা ট্রান্সমিশনের সাথে একত্রিত করা হয়েছে এবং ১২ হর্সপাওয়ার আউটপুট এবং ২০০ নিউটন মিটার টর্কে অতিরিক্ত ৯ কিলো ওয়াট আউটপুট প্রদান করে। ইঞ্জিনটি স্টিয়ারিং-হুইল শিফট প্যাডেল এবং স্প্রিন্ট ফাংশন সহ একটি এইট -স্পিড স্টেপট্রনিক স্পোর্ট ট্রান্সমিশনের সাথে মিলিয়ে তৈরি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা

মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা