আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০২:৩২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০২:৩২:৪২ অপরাহ্ন
২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা
ঢাকা, ২৪ জুলাই : চলতি জুলাই মাসের ২১ দিনে প্রবাসী আয় এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)। রবিবার (২৩ জলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
মাসের শুরুতে প্রবাসী আয়ের একটি ইতিবাচক ধারা সূচনা করেছিল। তৃতীয় সপ্তাহে এসে থেমে গেছে। চলতি জুলাই মাসের ২১ দিনে প্রতিদিন এসেছে ৬ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৫২৩ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আবার সদ্য বিদায়ী মাস জুনে প্রতিদিন এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ৩৩৩ মার্কিন ডলার।তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২১ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৯ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা